নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কালীপূজায় বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে দুইদিন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশন হিন্দু ধর্মালম্বীদের কালীপূজা বা শ্যামাপূজা উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে। এ তথ্য নিশ্চিত করেছেন স্থলবন্দর ও শুল্ক স্টেশন (কাস্টমস্) কর্তৃপক্ষ।  

জানা গেছে, বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ী ও গাড়ি চালকসহ তিন সংগঠন কালীপূজা বা শ্যামাপূজায় দুই দিন বন্ধ রাখার যৌথ সিদ্ধান্তের কথা পূর্বে চিঠি দিয়ে জানিয়েছে। চিঠিতে আগামী ১২ ও ১৩ নভেম্বর রোব ও সোমবার দুই দিন চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারকেরা সকল প্রকার ব্যবসায়ী কর্মকান্ড বন্ধ রাখবে। এতে বুড়িমারী স্থলবন্দর দিয়েও সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে এখানকার আমদানি-রপ্তানিকারকরা জানায়। তবে উভয় দেশের স্থলবন্দরের পুলিশ অভিবাস চৌকি (পুলিশ ইমিগ্রেশন) দিয়ে পাসপোর্ট এবং ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। 

বুড়িমারী স্থলবন্দরের পুলিশ অভিবাস চৌকির (পুলিশ ইমিগ্রেশন) কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মুর হাসান কবির বলেন, ‘কালীপূজায় স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে জেনেছি। তবে উভয় দেশের পুলিশ ইমিগ্রেশন খোলা থাকবে ও পাসপোর্ট এবং ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।‘ 

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন বলেন, ‘কালীপূজায় উভয় স্থলবন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানিসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে চিঠি দিয়ে জানিয়েছে। ব্যবসায়ীরা কাজকর্ম বন্ধ রাখলে এমনিতেই অচল হয় স্থলবন্দর।‘

আরও খবর




হৃদয়ের পংক্তি- লেখক রেয়াজুল আলম

৭১৪ দিন ২০ ঘন্টা ০ মিনিট আগে




প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়

৭৭০ দিন ১০ ঘন্টা ৫৪ মিনিট আগে