‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ গোয়ালন্দে কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনক্ষুদ্র কৃষকদের ব্যাংকিং ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ: ড. তিতুমীর

বুড়িমারী স্থলবন্দরে নিত্য যানজটে অসহনীয় ভোগান্তি

মুখে মাস্ক ও চোখে সানগ্লাস ছাড়া লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের সড়কে চলাচল করা দুষ্কর। ভারত, নেপাল ও ভুটান থেকে বিদেশিরা এ স্থলবন্দর দিয়ে দেশের পরিবেশ সম্পর্কে নেতিবাচক ধারণা নিয়ে বাংলাদেশে প্রবেশ করছেন। এ ছাড়া বুড়িমারি স্থলবন্দরে যেখানে-সেখানে রাস্তায় ট্রাক পার্কিংয়ের কারণে ব্যবসায়ীসহ স্থানীয় লোকজন পড়ছেন নানা অসুবিধায়।



বর্তমানে স্থলবন্দরটিতে প্রতিদিন ট্রাকে করে পাথরসহ অন্যান্য পণ্য আমদানি হচ্ছে। এ ছাড়া বাংলাদেশ থেকে বিভিন্ন কোম্পানির পণ্য রপ্তানি হয়ে থাকে ভারতে। সঙ্গে ফলের ব্যবসা তো আছেই। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় কারণে বন্দরটি অল্প সময়ে পরিচিতি লাভ করে।কিন্তু বর্তমানে স্থানীয় লোকজনের অভিযোগ, প্রতিদিন হাজারো ট্রাক যাতায়াত করে এই বুড়িমারী স্থলবন্দর এলাকায়। পর্যাপ্ত জায়গা না থাকায় এসব ট্রাক বন্দর এলাকার বিভিন্ন রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা হয়। আর এতে করে সৃষ্টি হয় তীব্র যানজটের। এই যানজটের কারণে চলাচলের সমস্যা দেখা দেয়। এ ছাড়াও এসব মালবোঝাই ট্রাকের কারণে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীদের।


শুধু সাধারণ মানুষ ও স্কুলগামী ছাত্রছাত্রীরা নয়, এ সড়ক দিয়ে উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে যেতে হয়। মাঝেমধ্যে যানজটের জন্য ভোগান্তিতে পড়তে হয় রোগীদেরও। বন্দরের ব্যবসায়ীদের দাবি, এ বন্দরে একটি স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মাণ করা হলে কমবে যানজট।


ট্রাকচালকেরা জানান, চাহিদার তুলনায় ট্রাক রাখার জন্য টার্মিনালে পর্যাপ্ত জায়গা নেই। তাই মাঝেমধ্যে রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে রাখেন তাঁরা। পাথর লোড করার পর চালানের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। চালান না মিললে যেতে পারেন না তাঁরা। এটা তাঁদের জন্যও ভোগান্তির।

বুড়িমারী কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক সদস্য বলেন, ‘জিরো পয়েন্ট এলাকা থেকে শুরু করে বন্দরের ঘুন্টি পর্যন্ত রাস্তাটি প্রশস্ত ও একটি বড় ট্রাক টার্মিনাল নির্মাণ করা হলে আমদানি-রপ্তানি আরও বাড়বে। আমরাও ব্যবসা-বাণিজ্য করে একটু শান্তি পাব। সরকারের কাছে অনুরোধ, আমাদের এ বুড়িমরী স্থলবন্দরের দিকে একটু নজর দেওয়ার জন্য। যাতে আমরা ভালোভাবে ব্যবসা করতে পারি, পাশাপাশি জনগণও ভোগান্তি থেকে মুক্তি পাবে। এবং বুড়িমারী স্থলবন্দর থেকে পাটগ্রাম পর্যন্ত পুরো রাস্তা প্রশস্তকরণের কাজ চলছে। এটি শেষ হলে সমস্যা কমবে বলেও তিনি আশা করেন।

আরও খবর




হৃদয়ের পংক্তি- লেখক রেয়াজুল আলম

৫৫০ দিন ৩ ঘন্টা ৫৭ মিনিট আগে




প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়

৬০৫ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে