নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার মি. মনোজ কুমারের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার মি. মনোজ কুমার এর বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন ও বাণিজ্যিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (৬মে) দুপুর ১ ঘটিকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার (AHC) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেন। এসময় আমদানি রপ্তানিকারক গ্রুপ, কাস্টমস, স্থলবন্দর কর্তৃপক্ষ মি. মজোজ কুমারকে ফুলেল শুভেচ্ছা জানান।আনুষ্ঠানিকতা শেষে মি. মনোজ কুমার বুড়িমারী স্থলবন্দরের সম্মেলন কক্ষে বুড়িমারী স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপ এর আয়োজনে বুড়িমারী স্থল বন্দর কর্তৃপক্ষ, বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ, বিজিবি, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, লালমনিরহাট চ্যাম্বার্স অব কমার্স ও স্থানীয় বিভিন্ন স্টেক হোল্ডারগণদের সাথে এক বাণিজ্যিক সভা করেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন মো. রুহুল আমিন বাবুল (সভাপতি, বুড়িমারী স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপ) এর সভাপতিত্বে উক্ত বাণিজ্যিক সভায় উপস্থিত ছিলেন মো. মাহমুদুল হাসান (উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), পাটগ্রাম) বিল্লাল হোসেন (ডেপুটি কমিশনার, বুড়িমারী স্থল শুল্ক স্টেশন, পাটগ্রাম); মো. গিয়াস উদ্দিন (সহকারী পরিচালক (ট্রাফিক), বুড়িমারী স্থলবন্দর, পাটগ্রাম) মো. ফরহাদ হোসেন (এসিস্ট্যান্ট পুলিশ সুপার (বি সার্কেল), লালমনিরহাট) মুর হাসান কবির (ইনচার্জ, বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্ট, পাটগ্রাম) সহ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, বিজিবি, লালমনিরহাট চ্যাম্বার্স অব কমার্স, লেবার এসোসিয়েশন এর প্রতিনিধিগণ। 

উক্ত কর্মসূচিতে বাংলাদেশি যাত্রীদের ভিসা জটিলতা নিরসনে পদক্ষেপ গ্রহণ, আমদানি-রপ্তানিকৃত পণ্যের কোয়ালিটি কন্ট্রোল, ০৫ বছর মেয়াদী মাল্টিপোল ভিসা চালু, ফিটনেসবিহীন যানবাহনের প্রবেশাধিকার সীমিতকরণ, ট্রেড টাইম বাড়ানো, আমদানি পন্যের প্যাকেজিং উন্নতকরণ ও চোরাকারবারিদের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের পদক্ষেপ গ্রহণ বিষয়ে আলোচনা করেন তিনি। পরিপ্রেক্ষিতে মি. মনোজ কুমার এসব সমস্যা নিরসনে ভারতীয় যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের আশ্বাস প্রদান করেন।  

বাণিজ্যিক সভা শেষে মি. মনোজ কুমার ভারতের চ্যাংবান্ধায় বিএসএফ, কাস্টমস, ইমিগ্রেশন কর্তৃপক্ষ এর সাথে মিটিং করবেন। মিটিং শেষে পুনরায় পাটগ্রাম শ্রী শ্রী মা পাটেশ্বরী মন্দির ও বাউরা মহাশ্মশান শিব মন্দির পরিদর্শন শেষে রংপুরের উদ্দেশে পাটগ্রাম ত্যাগ করবেন।

আরও খবর




হৃদয়ের পংক্তি- লেখক রেয়াজুল আলম

৭১৪ দিন ১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে




প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়

৭৭০ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে