নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্রমিকদের পেটে ভাত নাই: তাঁরা চড়েন দামি গাড়িতে

শ্রমিকদের প্রায় ৪৪ কোটি টাকা মেরে দিয়ে তারা দামি গাড়ি কিনেছেন, আর শ্রমিকরা ভাত পাচ্ছে না। সর্দারদের কাছে টাকা চাইলে দিচ্ছে মামলার হুমকী। শ্রমিক দেখে কি আমাদের মূল্য নেই?, আমারা সর্দারের কাছে জিম্মি থাকতে চাই না। আমাদের পাওনা টাকা ফেরত দিন।


গতকাল সোমবার(১মে) দুপুরে পাটগ্রাম উপজেলার বুড়িমারী শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে স্থলবন্দর সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেন শ্রমিকরা। এসময় স্থলবন্দর শ্রমিক আমিনুর ইসলাম এভাবেই নিজের আক্ষেপ প্রকাশ করেন।তিনি আরো বলেন, বছরের পর বছর আমাদের ওপর অন্যায় করে তারা বড় লোক হচ্ছে তবুও আমরা কিছু বলতে পারছি না। সন্তানদের ঈদে কোন ভালো কাপড় কিনে দিতে পারিনি এর চেয়ে বড় কষ্ট কি হতে পারে? আর ঈদের খাবারের কথা কি বলব, মানুষের ঘরে ঘরে সুস্বাদু খাবার। আর শ্রমিকদের ঘরে কোন খাবার খেতে পারে না।বিক্ষোভ মিছিলের পর মানববন্ধনে বক্তরা বলেন, দীর্ঘদিনের শ্রমিকের জমাকৃত পাওনা ৪৪ কোটি টাকা পরিশোধ, ন্যায্য মজুরি প্রদান ও নির্বাচনের মাধ্যমে শ্রমিক নেতা নির্বাচন, বিভিন্ন সময়ে শ্রমিকদের নামে হয়রানি মূলক মামলা প্রত্যাহার করতে হবে অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।তারা আরো বলেন, একটি চিহ্নিত শ্রমিক সংগঠন দীর্ঘদিন যাবত বুড়িমারী স্থলবন্দরে কর্মরত শ্রমিকদের অধিকার বঞ্চিত করে রেখেছে।নির্বাচন ছাড়াই বছরের পর বছর পুরনো কমিটি শ্রমিকদের সঞ্চয়কৃত অর্থ আত্মসাৎ করে যাচ্ছে। তাই অবিলম্বে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন ও সঞ্চয়ীকৃত টাকা ফেরতের দাবী জানান শ্রমিকরা।

শ্রমিকরা জানান, বুড়িমারী স্থলবন্দরে ভারত -বাংলাদেশের ট্রাকের পণ্য লোড অনলোডে করতে কাজ করছে ৪টি ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা। ঠিকাদারী প্রতিষ্ঠান যতসামান্য মজুরী পরিশোধ করলেও চিকিৎসাসহ বিভিন্ন ভাতার তহবিলের নাম করে অর্থ জমা রাখে ঠিকাদারী প্রতিষ্ঠান। ৪টি ঠিকাদারী প্রতিষ্ঠানের মধ্যে ৩টি ঠিকাদারী প্রতিষ্ঠান তাদের শ্রমিকদের পাওনা বকেয়া রাখে শ্রমিকদের টাকা পরিশোধ না করে টালবাহানা শুরু করছে।দীর্ঘ দিনের এ পাওনা আজ কাল বলে কালক্ষেপন করে এ ঠিকাদারী প্রতিষ্ঠান গুলো। এ ছাড়াও শ্রমিকদের চিকিৎসা ভাতাসহ বিভিন্ন তহবিলে নেয়া শ্রমিকদের দীর্ঘ দিনের মজুরীর অংশের কোন হিসাব দেয়া হয়নি।এভাবে শ্রমিকদের পাওনা বকেয়া পড়ে প্রায় ৪৪ কোটি টাকা।গত ২০১০ সালে নির্ধারন করা দৈনিক দুইশত টাকা মজুরীতে ২০২৩ সালেও শ্রমিকদের কাজ করতে হচ্ছে। দ্রব্যমুল্যের ঊর্দ্ধগতিতে শ্রমিকদের মজুরী বাড়ানোর দাবি করলেও তা পুরন করছেন না ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো।শ্রমিকদের বকেয়া রাখা ঠাকাদারী প্রতিষ্ঠানগুলো হলোঃ ড্রোপ কমিউনিকেশন লিমিটেড, মেসার্স আবতাহি ট্রেড ইন্টারন্যাশনাল ও হোসনে আরা এন্টারপ্রাইজ জেভি। তারা দীর্ঘ দিন ধরে শ্রমিকদের মজুরী বকেয়া রাখে। তা পরিশোধের জন্য শ্রমিকরা দীর্ঘ দিন ধরে তাদের সাথে যোগাযোগ করে আসছে। এতদিন দেই দিচ্ছি দিব বলে জানালেও চলতি বছরের শুরুর দিকে এ তিন ঠিকাদারী প্রতিষ্ঠান বকেয়া নেই বলে জানালে ক্ষুব্ধ হয়ে পড়ে শ্রমিকরা।প্রথম দিকে শ্রমিকরা তাদের পাওনাদি পরিশোধসহ ৬দফা দাবি বাস্তবায়নের আবেদন জানিয়ে বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনে আবেদন করেন। তাতেও কোন সুফল না পেয়ে গত ৪ ফেব্রুয়ারি কাজ ফেলে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে কার্যত অচল হয়ে পড়ে বুড়িমারী স্থলবন্দর।

ঐদিন দুপুরে পাটগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠু শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ যোগ দেন। সন্ধ্যার মধ্যে আলোচনা করে বকেয়া পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেন। কিন্তু সেই আশ্বাসের ৩ মাস অতিবাহিত হলেও কোন সুফল মেলেনি শ্রমিকদের। এ ছাড়াও একটি চিহ্নিত গ্রুপ শ্রমিকদের নাম করে টাকা হাতিয়ে নিয়ে সাধারন শ্রমিকদের অধিকার বঞ্চিত করে আসছে।তাই আন্তর্জাতিক মে দিবসে পুনরায় দাবি তুলে বুড়িমারী শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে বুড়িমারী স্থলবন্দরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিকরা। অনতিবিলম্বে শ্রমিকদের পাওনা বুঝে দিয়ে পুরাতন কমিটি ভেঙ্গে প্রত্যক্ষ ভোটে কমিটি গঠন ও মজুরী বাড়ানোর দাবি জানান শ্রমিকরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়া হয়।সমাবেশে বক্তব্য রাখেন, বুড়িমারী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সামছুল হুদা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হোসেন, সাধারন শ্রমিক আমেনা বেগম, মনোয়ারা বেগম, হামিদুর রহমান ও আতোয়ার রহমান প্রমুখ।


আরও খবর




হৃদয়ের পংক্তি- লেখক রেয়াজুল আলম

৭১৪ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে




প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়

৭৭০ দিন ১০ ঘন্টা ৫৫ মিনিট আগে