নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লালমনিরহাট রেলওয়ে স্টেশনে জনদুর্ভোগ ও যাত্রীসেবা প্রসঙ্গে লালমনিরহাট উন্নয়ন আন্দোলন পরিষদের স্মারকলিপি

লালমনিরহাট রেলওয়ে ষ্টেশনে রেলের বিভিন্ন উন্নয়নমূলক নির্মাণ কাজ সম্পন্ন করায় রেল ষ্টেশন ব্যবহারকারী যাত্রী সাধারণের বিভিন্ন অসুবিধা ও দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যে, রেল ষ্টেশন একটি পাবলিক প্লেচ। বর্তমান রেল ওভার ব্রীজটির অর্ধেকটা উঁচু করে নির্মাণ করার জনসাধারণ; বয়স্ক, প্রতিবন্ধী রোগী ও শিশুদের ব্রীজে ওঠানামার সমস্যা সৃষ্টি হয়েছে। ব্রীজ থেকে ১নং প্লাটফর্মে নামার কোন সিঁড়ি নাই। ১ ও ২নং প্লাটফর্ম অতি উঁচু করে নির্মাণ করা হয়েছে। তাই ষ্টেশন থেকে ২, ৩ ও ৪নং প্লাটফর্মে ট্রেনে ওঠানামা করা অসম্ভব হয়ে পড়েছে। ইতিমধ্যে লালমনিরহাটের বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক হাত-পা ভেঙ্গে আহত হয়েছেন এবং তাদের চিকিৎসায় বিপুল অঙ্কের অর্থ ব্যয় হয়েছে। ষ্টেশনের বিভিন্ন নির্মাণ কাজ করায় ষ্টেশনটি জেলখানায় রুপান্তরিত হয়েছে এবং উক্ত নির্মাণের কোন সুফলই জনগণ পাচ্ছে না। এমনকি জনসাধারণ সহজে রেল ষ্টেশনের সেবাও গ্রহন করতে পারছে না।

লালমনিরহাট থেকে ঢাকা যাওয়ার জন্য কাউনিয়ায় রংপুর এক্সপ্রেস-এর সাথে সংযোগ দেওয়ার বিষয়ে মাননীয় রেল মন্ত্রীর নিকট আবেদন করলে তিনি রেল বিভাগের ডিজি বরাবর প্রেরণ করেছেন যার অনুলিপি আপনাকে নেওয়া হয়েছে। লালমনিরহাট-কাউনিয়া (২০ কিলোমিটার) সার্টেল ট্রেন অথবা রংপুর এক্সপ্রেসে লালমনিরহাট জেলার যাত্রীদের জন্য বর্তমানে চলমান সান্তাহার-লালমনিরহাট লোকাল ট্রেন ও বুড়িমারী-সান্তাহার করতোয়া এক্সপ্রেসের ট্রেন ০২টির সময়সূচি সমন্বয় করে এবং রংপুর এক্সপ্রেসের সাথে লালমনিরহাটের ০১টি বগি সংযোগ করলেই লালমনিরহাট জেলাবাসী ঢাকায় যাওয়া-আসার জন্য রংপুর এক্সপ্রেসের সেবা গ্রহণ করতে পারবে এবং রেলের বাণিজ্যিক আয় বৃদ্ধিতে সহায়ক হবে।

বিধেয়, উল্লেখিত বিষয়ে সুবিবেচনা করে লালমনিরহাট রেল ষ্টেশনে ১ ও ২নং প্লাটফর্মে যাত্রীদের সহজে যাতায়াত করার জন্য অন্ততপক্ষে কয়েকটি সিঁড়ি নির্মাণ, ওভার ব্রীজ থেকে ষ্টেশন সংলগ্ন ১নং প্লাটফর্মে নামার ব্যবস্থা এবং রংপুর এক্সপ্রেসের সাথে সংযোগ স্থাপনের জন্য প্রস্তাবিত ব্যবস্থা গ্রহণে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে একান্তভাবে অনুরোধ করা হলো।এক প্রশ্নের জবাবে আহ্বায়ক সুপেন্দ্রনাথ দত্ত প্রতিবেদককে বলেন, অচিরেই এর সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।

আরও খবর




হৃদয়ের পংক্তি- লেখক রেয়াজুল আলম

৭১৪ দিন ১৯ ঘন্টা ০ মিনিট আগে




প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়

৭৭০ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে