দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম এর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে কলেজের দুর্নীতিবাজ ও স্বৈরাচারী অধ্যক্ষের পদত্যাগের একদফা দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও নির্যাতিত শিক্ষক-কর্মচারিবৃন্দ এ কর্মসূচি পালন করে। 

আন্দোলনের প্রধান সমন্বয়ক সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমানের সভাপতিত্বে এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সমন্বয়ক শেখ পারভেজ ইসলাম ও শেখ রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় কলেজ ক্যাম্পাস থেকে বিশাল বিক্ষোভ মিছিল হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কালিগঞ্জ-শ্যামনগর সড়ক অবরোধ করে অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় সড়কের দু’পাশে বহু যানবাহন আটকা পড়ে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়, সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, আব্দুর রউফ, আওছাফুর রহমান, অবসরপ্রাপ্ত অফিস সহকারী নিরোধ কুমার মন্ডল, উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা পারভীন, দিয়া আজাদ, সহকারী অধ্যাপক আব্দুল ওহাব, নাজিমুদ্দীন আহম্মেদ, সুকুমার ঘোষ, বদরুজ্জামান, দেবব্রত কুমার মিস্ত্রী, জাহাঙ্গীর আলম, মাসুদুর রহমান, ডিএম নাসির উদ্দীন বাদশা, গোবিন্দ দুলাল বর, অলিউর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ পারভেজ ইসলাম, ল্যাব সহকারী সিদ্দিকুর রহমান, হাফিজুর রহমান, অফিস সহায়ক আবু বক্কর, ফজিলা খাতুন, শওকাত হোসেন প্রমুখ।

বক্তারা দুর্নীতিবাজ ও স্বৈরাচারী অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর নিয়োগ বাণিজ্য, কলেজের বিভিন্ন খাত থেকে অর্থ লুটপাট, শিক্ষক-কর্মচারিদের সাথে অসৌজন্যমূলক আচরণ, কলেজে যথাযথ ভাবে দায়িত্ব পালন না করা, ছাত্রীদের সাথে অশালীন আচরণসহ নানাবিধি অপকর্মের কথা তুলে ধরেন এবং তাকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। নির্দ্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে আরও কঠোর আন্দোলনের পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তারা।

এদিকে কালিগঞ্জের নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ ও  কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাবের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে তাদের পদত্যাগের একদফা দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের জনতা বিক্ষোভ সমাবেশ কর্মসূচি অব্যাহত রেখেছে।
আরও খবর