নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদ মেহেদীর কর্মী সমর্থকদের সতর্ক করলেন নির্বাচন কর্মকর্তা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদ মেহেদীর কর্মী সমর্থকদের সতর্ক করলেন নির্বাচন কর্মকর্তা 


 নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ পেয়ে চেয়ারম্যান প্রার্থী সাঈদ মেহেদীর ঘোড়া প্রতীকের মোটর শোডাউনে অংশগ্রহণকারী কর্মী সমর্থকদের সতর্ক করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন। 


আনুমানিক ৫০টি মোটরসাইকেল ও ৩টি প্রাইভেট কার নিয়ে ২৭ এপ্রিল (শনিবার) রাত সোয়া ৮ টার দিকে উপজেলার শীতলপুর ত্রিমোহনী এলাকায় শোডাউনরত অবস্থায় সরাসরি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পেযে সতর্ক করেন ওই কর্মকর্তা।


শোডাউন পন্ড করার পাশাপাশি থানা পুলিশের সহযোগিতায় সকল গাড়ি এবং লোকজনকে এক জায়গায় করে জিজ্ঞাসাবাদ শেষে তাদের সতর্কবার্তা প্রদান করা হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন বলেন, ঘোড়া প্রতীকের প্রার্থী সাঈদ মেহেদীর বিরুদ্ধে এর পূর্বে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ পেয়েছি। শনিবার দিবাগত রাতে অভিযোগের সত্যতা মেলায় সকলের উদ্দেশ্যে বলেছি এতগুলো মোটরযান নিয়ে রাত ৮টার পরে নির্বাচনী শোডাউন চালানো নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। গাড়িগুলো থানা পুলিশের সহযোগিতায় থানা হেফাজতে রাখতে এবং পরবর্তীতে এমন ঘটনা ঘটবে না মর্মে লিখিত মুচলেকা দিয়ে গাড়িগুলো নেয়ার জন্য বলা হয়েছে বলে জানান তিনি।


প্রসঙ্গত, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে কালিগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ৮ মে। প্রতীক পাওয়ার পর জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে পাঁচ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন চার প্রার্থী।

আরও খবর