নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মৃত্যুর আগে রেখে যাওয়া টাকার জন্য সাফজয়ী ফুটবলার রাজিয়ার মাকে মারতে গেলেন তার স্বামী

মৃত্যুর আগে রেখে যাওয়া টাকার জন্য সাফজয়ী ফুটবলার রাজিয়ার মাকে মারতে গেলেন তার স্বামী


এস এম তাজুল হাসান সাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধি:


বাংলাদেশ সাফজয়ী ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যুর আগে রেখে যাওয়া টাকার জন্য তার মাকে লাঠি দিয়ে মারতে গেলেন স্বামী ইয়াম রহমান। তাঁর স্বামীর বাড়ি রাঙামাটির কাপ্তাই উপজেলার পাম হাউস গ্রামে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের লক্ষীনাথপুর গ্রামে রাজিয়ার বাবার বাড়িতে। 

রাজিয়ার মা আবিরণ বিবি জানান, তার মেয়ের জামাই ইয়াম রহমান গত (৮ এপ্রিল) তাদের বাড়িতে বেড়াতে আসে। আসার পর থেকে রাজিয়ার ডিপোজিট করা ১২ লক্ষ টাকার চেক তার হাতে তুলে দেওয়ায় জন্য চাপ দিতে থাকে। গত (১৩ এপ্রিল) বিকালে চেকটি  তার জামাই ইয়ামের হাতে তুলে দিতে অস্বীকার করেন তিনি। সাথে সাথে ক্ষিপ্ত হয়ে বাজে ভাষায় গালিগালাজ করে বাঁশের লাঠি দিয়ে তাকে মারতে যায় ইয়াম। 


লাঠি দিয়ে আঘাত করতে গেলে তিনি জামাইকে বলেন তুই কি আমাকে মেরে ফেলতে চাইছিস? তাহলে আমাকে মেরে ফেল। এমনি আমি আমার মেয়ে (রাজিয়ার) জন্য পাগল হয়ে গেছি। তুই আমার মেয়ের রেখে যাওয়া টাকার জন্য আমাকে মেরে ফেললে আমার কোন কষ্ট লাগবে না। এছাড়া তিনি আরো বলেন রাজিয়ার চেক বইয়ের পাতা তার কাছে নেই। বর্তমানে ওই চেকের পাতা মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস মোড়লের কাছে রয়েছে।স্থানীয় সুফিয়া বেগম ও আরিফা পারভিন জানান, রাজিয়ার স্বামী বাঁশের লাঠি দিয়ে তার শাশুড়ি ও শ্যালিকাকে মারতে যায়। এসময় তারা তাকে ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে স্থানীয় কয়েকজন যুবক এসে ইয়ামের মারের হাত থেকে নারী ফুটবলার রাজিয়ার মা ও বোনকে রক্ষা করেন।


বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ইয়াম রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার ছেলের জন্ম নিবন্ধন সনদ ও রাজিয়ার রেখে যাওয়া ডিপোজিটের ১২ লক্ষ টাকার চেক বইয়ের পাতা শাশুড়ি দিতে অস্বীকার করায় তার মাথা গরম হয়ে গিয়ে ছিল। এজন্য তার শাশুড়ি ও বড় শ্যালিকার সাথে বাজে আচরণ করে ফেলেছেন তিনি।এবিষয়ে জানতে চাইলে মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল জানান, রাজিয়ার ডিপোজিটের চেকের একটি পাতা তার কাছে সংরক্ষিত রয়েছে। ফুটবলার রাজিয়ার মৃত্যুর দুই দিন পরে পরিবারের সদস্যরা ঝামেলার কারণে তার কাছে চেকটি রেখে দেয়। ব্যাংক একাউন্টে রাজিয়া তার মাকে নমিনি করে গেছেন বলে তিনি নিশ্চিত করেন। এছাড়া রাজিয়ার মা ও বোনকে মারতে যাওয়ার বিষয়টি তাকে কেউ জানাননি।


প্রসঙ্গত, সন্তান জন্মের কয়েক ঘণ্টা পর অসুস্থ হয়ে সাফজয়ী নারী ফুটবলার রাজিয়া সুলতানা (২১) মারা যান। গত (১৪ মার্চ) বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার লক্ষ্মীনাথপুর গ্রামে বাবার বাড়ি থেকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এর আগে বুধবার রাত ১০টার দিকে বাবার বাড়িতে একটি ছেলেসন্তানের জন্ম দেন রাজিয়া।

আরও খবর