নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কচুয়ায় হত্যামামলায় আসামী গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে সফলতা অর্জনে পুরষ্কার পেলেন এসআই দেলোয়ার হোসেন রাজীব

কচুয়ায় আলোচিত অটোচালক সাব্বির হত্যার রহস্য উদঘাটন, ঘটনার সাথে জড়িত থাকার ১০ জন আসামীকে গ্রেফতার ও লুন্ঠিত অটোরিক্সার বিভিন্ন পার্টস ও আলামত উদ্ধারে সফলতা অর্জন করায় ওই মামলার তদন্তকারী কর্মকর্তা কচুয়া থানার পুলিশের চৌকস উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন রাজীবকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট (পুরষ্কার) দেয়া হয়েছে। বুধবার চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে মাসিক কল্যাণ সভায় জেলার অন্যান্য উপজেলার পুলিশী কার্যক্রম পর্যালোচনা করে পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) তাঁর হাতে সম্মাননা পুরষ্কার তুলে দেন। কচুয়া থানার চৌকস পুলিশ অফিসার এসআই দেলোয়ার রাজীবের নেতৃত্বে ও অন্যান্য পুলিশদের সহযোগিতায়  আলোচিত সাব্বির হত্যার আসামী হিসেবে এ পর্যন্ত ১০ জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়। জানা গেছে, দেলোয়ার হোসেন রাজীব ২০২২ সালে কচুয়া থানায় যোগদান করেন। যোগদানের পর থেকেই কচুয়ার বিভিন্ন স্থানে বিভিন্ন আসামী গ্রেফতার ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন। তিনি জাতীয় বিশ^বিদ্যালয়ের অধিনে মাষ্টার্স সম্পন্ন করেন। দেলোয়ার হোসেন রাজীব বরগুনা জেলা সদরের করইতলা এলাকার বাসিন্দা। তার গর্বিত বাবা বিশিষ্ট সমাজসেবক মো. মোখলেছুর রহমান ও মাতা হোসনে আরা বেগম। উল্লেখ্য যে, চলতি বছরের ২৪ জানুয়ারি ভূঁইয়ারা গ্রামের মিশুকচালক সাব্বির বাড়ি থেকে বের হলেও আর বাড়ি ফিরেনি। পরদিন সকালে পালাখাল-সেঙ্গুয়া সড়কের পাশে ডোবা থেকে তার হাত-পা বাধা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে কচুয়ার আলোচিত সাব্বির হত্যার মামলার ১০ আসামীকে গ্রেফতার করে তাক লাগানোর ঘটনায় ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার রাজীব জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কার পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন এলাকার সচেতন মানুষ।

Tag
আরও খবর