জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কচুয়ায় সাচারে শ্রী শ্রী জগন্নাথ দেবের ১৫৯ তম রথযাত্রা উদযাপন

ভারতীয় উপ-মহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা ও মেলা হিসেবে খ্যাত চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ১৫৯ তম সাচার জগন্নাথ পূজা ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও হিন্দু ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রথম রথযাত্রা উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার সুসজ্জিত রথ টানার মধ্য দিয়ে রথযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। হাজারো ভক্তবৃন্দ ও দর্শনার্থীর উপস্থিতিতে পুরো সাচার এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রথ টানায় অংশ নেন।

আয়োজক সূত্রে জানা যায়, শত বছরের ঐতিহ্য বহনকারী এ রথযাত্রা উপলক্ষে দূর-দূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা সাচারে সমবেত হন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি দিনব্যাপী পূজা, প্রার্থনা, প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রথযাত্রাকে কেন্দ্র করে সাচার এলাকায় বসেছে মাসব্যাপী ঐতিহ্যবাহী মেলা। মেলায় বিভিন্ন ধরনের হস্তশিল্প, খেলনা, মিষ্টান্ন ও গ্রামীণ পণ্যের দোকান বসেছে। সন্ধ্যার পর মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় আরও বেড়ে যায়।

স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ রথযাত্রা পরিদর্শন করেন। তারা বলেন, এ উৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে।

Tag
আরও খবর