নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কচুয়ায় নিজ অর্থায়নে সড়কে গর্ত ভরাট করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির

চাঁদপুরের কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ হুসাইন জাকির নিজ অর্থায়নে সড়কের গর্ত ভরাট করে জনদূর্ভোগ লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন। তার মানবিক কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে তিনি গোহট উত্তর ইউনিয়নের বুরগী গ্রামের ১নং ওয়ার্ডের কচুয়া মিয়ার বাজার সড়কের দীর্ঘ দিন যাবত সৃষ্টি হওয়া বড় বড় গর্ত নিজস্ব অর্থায়নে ভরাট করেন।

সড়কটির বেহাল অবস্থায় স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকদের দীর্ঘদিন দরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গর্ত ভরাটের ফলে এখন সড়কটিতে স্বাভাবিকভাবে যান চলাচল সম্ভব হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। স্থানীয়রা জানান, মোহাম্মদ হুসাইন জাকির  ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন সড়ক সংস্কার ও ছোট-বড় অনেক সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন। জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। মোহাম্মদ হুসাইন জাকির বলেন, ১০ নং গোহট উত্তর ইউনিয়নের সন্তান হিসেবে আমি সবসময় জনগণের পাশে থাকতে চাই। জনগণ যদি আমাকে তাদের হৃদয়ে স্থান দেয়, তাহলে তাদের সেবায় নিজেকে উৎসর্গ করব। আমি যেমন আমার বাবা-মাকে ভালোবাসি, ঠিক তেমনি ইউনিয়নের মানুষকেও নিজের পরিবারের সদস্য মনে করি। ইউনিয়নের মানুষের কোনো সমস্যা বা দূর্ভোগের কথা শুনলেই আমি দ্রুত সেখানে ছুটে যাই এবং সমাধানের চেষ্টা করি। মানুষের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। দীর্ঘদিন ধরে আমি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তাহলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব। তিনি ইউনিয়নের সর্বস্তরের সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Tag
আরও খবর