কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চতুর্থ বারের মতো সভাপতি (এডহক কমিটি) হলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও কচুয়া পৌরসভা যুবলীগের সভাপতি মো. মাহবুব আলম। রবিবার (২১ জানুয়ারী) কুমিল্লা শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বোর্ড কর্তৃক তাকে এ পদে মনোনীত করা হয়।
এছাড়া এ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. কামাল হোসেন ও অভিভাবক প্রতিনিধি হিসেবে ইঞ্জিনিয়ার মো. ইদ্রিস পাঠান মনোনীত হয়েছেন। এর আগেও তিনবার কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কচুয়া পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মো. মাহবুব আলম সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাশ জানিয়েছেন।
এদিকে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চতুর্থ বারের মতো সভাপতি (এডহক কমিটি’র) নির্বাচিত হওয়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহবুব আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
৫ দিন ১০ ঘন্টা ৫ মিনিট আগে
১৩ দিন ৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৭ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে
২৮ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
৪৮ দিন ১৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৫৮ দিন ৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
৭২ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
৭২ দিন ৯ ঘন্টা ৩৫ মিনিট আগে