নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কচুয়ায় আলু চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা

আলু রোপনের মৌষুমের শুরুতেই বৃষ্টিপাত হওয়ায় কিছুটা বিলম্ব সময়ে কচুয়ায় আলু রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন এলাকাতে আলু রোপন শুরু হয়েছে। উপজেলার ১২টি ইউনিয়নের বেশির ভাগ কৃষকই আলুবীজ রোপণ করছেন। উপজেলায় এখন আলু রোপণের ধুম পড়েছে। এলাকাগুলোর বিস্তীর্ণ জমিজুড়ে আলুচাষিরা এখন মহাব্যস্ত আলু রোপণে। বসে নেই কৃষাণীরাও। আর কৃষক-গৃহকর্তারা জমিতে আলু রোপণ নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আমন ধানের মৌসুম শেষ হতে না হতেই শুরু হয় আলু আবাদের। চলতি মৌসুমে এ উপজেলায় ২ হাজার ৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। তবে লক্ষমাত্রার চেয়ে বেশি আবাদ হতে পারে আলু। নতুন মৌসুমের শুরুতে নতুন স্বপ্ন নিয়ে আলু চাষ করছেন।
কৃষকরা জানান, বিগত কয়েক বছর ধরে আলু লোকসান হলেও চলতি মৌসুমে আলুর দাম বেশি। এবার আলুর ভালো ফলন ও দাম পেতে আলুর বীজ রোপন করা হচ্ছে দ্রুত। আবহাওয়া অনুকুলে থাকলে ফলন ভালো হবে বলেও জানান কৃষকরা।

উপজেলা কৃষি অফিসার মো. মেজবাহ উদ্দিন দৈনিক দেশচিত্রকে বলেন, ইতিমধ্যে এ উপজেলার বিভিন্ন এলাকায় আলু রোপন শুরু হয়েছে। ভালো ফলন ও আয়ের আশায় তাদের বেশির ভাগ কৃষকই আলুবীজ রোপণ করছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে এখন আলু রোপণের ধুম পড়েছে। ভালো ফলনে কৃষকদের সার্বিক পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

Tag
আরও খবর