নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কোনো বিদেশী ষড়যন্ত্রকারীর সিদ্ধান্তে এ রাষ্ট্রের সরকার পরিবর্তন হবে না! ড. সেলিম মাহমুদ

বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ও বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, কোনো বিদেশী ষড়যন্ত্রকারীর সিদ্ধান্তে এ রাষ্ট্রের সরকার পরিবর্তন হবে না। এদেশের মানুষ সংবিধান অনুযায়ী ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে। একটি দল নির্বাচনে না এসে ৭ জানুয়ারী নির্বাচনকে বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। উৎসব মুখর পরিবেশে যাতে ভোট হয় সেজন্য আওয়ামীলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নৌকার বিজয় মানেই শেখ হাসিনার বিজয়। দেশের ইতিহাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ২০ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় বিরল হয়ে থাকবে। তাই দেশের মানুষ আবারো নৌকায় ভোট দিয়ে ৫ম বারের মতো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে অধীর আগ্রহে রয়েছে। নৌকার বিজয় হলেই স্মার্ট বাংলাদেশ হবে এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তিনি শুক্রবার বিকেলে কচুয়া উত্তর বাজারস্থ পল্টন ময়দানে ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মাসুদ আলম প্রধানের উদ্যোগে নির্মীত নৌকার মঞ্চে আওয়ামীলীগের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ মো. আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম। বক্তব্য রাখেন, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, কচুয়া হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রিয়তুষ পোদ্দার। এসময় জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, সদস্য আহসান হাবিব প্রাঞ্জল, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ড. সেলিম মাহমুদ ৭ জানুয়ারী নির্বাচনে নৌকায় ভোট চেয়ে কচুয়া পৌর বাজারের ব্যাবসায়ীদের সাথে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন।

Tag
আরও খবর