নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঈশ্বরগঞ্জে পিবিআইএর নামে প্রতারণা ১জন গ্রেফতার

 


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিবিআই কর্মকর্তা সেজে মোবাইলে ফোনে টাকা চেয়ে প্রতারণার অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে পিবিআই। পিবিআই ময়মনসিংহের প্রেস রিলিজ থেকে জানা যায় গত ২ জানুয়ারি উপজেলার উচাখিলা ইউনিয়নের আব্দুল হকের ছেলে রাশিদুল ইসলাম রাশিদ (৩০) এর কাছে পিবিআইএর এসআই ফারদিন আহম্মেদ পরিচয় দিয়ে মামলা আছে বলে ৫০ হাজার টাকা দাবী করে। টাকা পরিশোধ করলে মামলাটি এখানেই শেষ করে দিবে বলে জানানো হয় এবং একটি ভূয়া এফআইআরের কপি রাশিদের ইমু আইডিতে প্রেরণ করা হয়। এফআইআরের কপিতে রাশিদের পরিচালিত সেবা ডায়গনস্টিক সেন্টারের ঠিকানা ব্যবহার করে আসামীর ঘরে রাশিদের নাম উল্লেখ করা হয়। পরের দিন সকালে ফোন দিয়ে মোবাইলে টাকা পাঠাতে বলে অথবা পিবিআই অফিস ময়মনসিংহে আসতে বলে। পরে রাশিদ খোঁজ নিয়ে জানতে পারে এরকম কোন মামালা তার নামে হয়নি। এমনকি এফআইআরে উল্লেখিত এসআই ফারদিন আহম্মেদ নামে কেউ কর্মরত নেই। বিষয়নি প্রতারণা বুঝতে পেরে রাশিদ পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার রকিবুল আক্তার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই অমিতাভ দাস তথ্য প্রযুক্তির সহায়তায় অজ্ঞাতনামা প্রতারকদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে ৫ জানুয়ারি ঈশ্বরগঞ্জ থানায় রাশিদ মামলা দােেয়র করেন। মামলা দায়ের পর ৬ জানুয়ারি (বৃহস্পতিবার) গভীর রাতে মামলার অন্যতম আসামী একই ইউনিয়নের চরআলগী গ্রামের আব্দুস ছালামের পুত্র আব্দুল কাইয়ুম অনিককে (২৫) গ্রেফতার করে বিজ্ঞ আদালাতে সোপর্দ করে পিবিআই।

পিবিআই জানান, এই মামলার প্রতারক চক্রের সদস্যগণ বিভিন্ন পাবলিক/সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, জাল-জালিয়াতিসহ ডিজিটাল প্রতারণার সাথে জড়িত। তাদের নামে প্রতারণার মামলা রয়েছে। প্রতারক চক্রের সকল সদস্যকে চিহ্নিত করা হয়েছে। সকলকে আইনের আওতায় আনা হবে।


আরও খবর


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১২ ঘন্টা ৪২ মিনিট আগে