জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত


“শান্তিতে বিনিয়োগ করুন- সকলের জন্য, সর্বত্র, প্রতিদিন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ^রগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২১ সেপ্টেম্বর সোমবার উপজেলা পরিষদের সামনে উপজেলা পিএফজি, ওয়াইপিএজি ও ওয়েবের উদ্যোগে মানববন্ধন ও র‌্যালি কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে শহরে শান্তি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পিএফজির কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও পিএফজির এ্যাম্বাসেডর একেএম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, এ্যাম্বাসেডর হাবিবুর রহমান হাবিব, পিএফজি সদস্য ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি হামিদ, সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর মমতাজ বেগম, সদস্য আব্দুল্লাহ আল নোমান, ওয়াইপিএজি সদস্য ইশতিয়াক আহমেদ প্রমুখ। 

বক্তরা বলেন, শান্তি কোনো বিমূর্ত ধারণা নয় কিংবা কেবল সংঘাতের সাময়িক অনুপস্থিতিও নয়। সমাজে ন্যায়বিচার, আইনের শাসন, অর্থনৈতিক সাম্য ও মানুষের মর্যাদা নিশ্চিত করার মধ্য দিয়েই প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠার অর্থ হলো অর্থনৈতিক উত্তরণ, গণতান্ত্রিক রুপান্তর, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। বক্তরা শান্তিতে বিনিয়োগের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান।

Tag
আরও খবর

ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে