জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা


ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ঈশ^রগঞ্জের আয়োজনে র‌্যালি ও উপজেলা পরিষদ হলরুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার র‌্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মো. আসাদুজ্জামান, সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার, চরণিখলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক আহমেদ, বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের ও শরীফুল আলম। উপজেলা উপনুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (অ.দা.) এ কে এম মোসলেম উদ্দিনের সঞ্চালনায় “মানুষ , পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যের আলোকে বক্তরা ঈশ^রগঞ্জে সাক্ষরতার বৃদ্ধির জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

সভাপতির বক্তব্যে  উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় মানবিক মূল্যবোধের খুব অভাব রয়েছে। আমাদের সন্তানেরা যেন মানবিকতা অর্জন করতে পারে সে দিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। 

Tag
আরও খবর

ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে