নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঈশ্বরগঞ্জে শাক সবজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সাধারণ ক্রেতারা চরম বিপাকে


ঈশ্বরগঞ্জে হাটবাজারে শাক সবজির অগ্নিমূল্য বিরাজ করছে। দিনদিন সবজির দামের উত্তাপ ছড়াচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষ পড়েছে চরম বিপাকে। লাগামহীন মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাইরে চলে গেছে। উপজেলার ঈশ্বরগঞ্জ , সোহাগী, লক্ষীগঞ্জ, আঠারবাড়ি উচাখিলাসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায় আলু ছাড়া সব ধরনের শাক সবজি বিক্রি হচ্ছে চড়া মূল্যে। ঈশ্বরগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী কামরুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, বেগুন, কাকরুল, পটল প্রতিকেজি ৮০ টাকা। করলা ১২০ টাকা, চিচিঙ্গা ৯০ টাকা, লাউ আকার ভেদে ৮০ থেকে ৯০ টাকা, শসা ৭০ টাকা, গাজর ১২০ টাকা, টমেটো ১৬০ টাকা। লাল শাক প্রতিকেজি ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। সবজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ এখন দিশেহারা। উপজেলার মাঝিয়াকান্দি গ্রামের মফিজ উদ্দিন নামের এক ক্রেতা জানান, আয় রোজগার করার কোন পথ নেই। ধারা দেনা করে সংসার চলে আমার। বাজারে তরিতরকারির দাম যে বাড়ছে তাতে আমরার মতো গরিব মাইনষের পক্ষে কিনা সম্ভব না। তবে ক্রেতা সাধারণের ধারণা সবজির উৎপাদন ঠিক থাকলেও ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারনে মূল্য বৃদ্ধি পাচ্ছে ।

এব্যাপারে পাইকারি সবজি ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, প্রাকৃতিক দুযোর্গ অতি বৃষ্টির কারনে সবজি খেতের ক্ষতি সাধিত হওয়ায় বাজারে শাক সবজির আমদানি কম হচ্ছে। তাই বাজারে সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান বলেন,  বাজারে সবজির মূল্য আমরা নির্ধারণ করি না তবে বাজারে সবজির কোন ঘাটতি নাই। ঈশ^রগঞ্জে প্রাকৃতিক দুর্যোগের কারনে ফসলের কোন ক্ষতি হয়নি বরং মূল্য বৃদ্ধি হওয়ায় কৃষকরা সবজি বিক্রি করে লাভবান হচ্ছেন।


Tag
আরও খবর


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে


এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার

১৯ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে