নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঈশ্বরগঞ্জে অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উচাখিলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হালিমের অপসারণ চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসি। সোমবার দুপুরে স্কুল মার্কেটের সামনে ঘুষ, দূর্নীতি, নিয়োগ বাণিজ্য ও আওয়ামী শাসন আমলে বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ওই অধ্যক্ষের অপসারণ দাবী করেন  মানববন্ধন অংশগ্রহনকারীরা। 

জানা যায় ২০০২ সালের ১১ মার্চ অধ্যক্ষ হিসেবে যোগদান করেন মোহাম্মদ আব্দুল হালিম।  ২০০৮ সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর থেকে দলীয় প্রভাব খাঁটিয়ে শুরু করেন নানা অনিয়ম দুর্ণীতি। তার অপকর্মের বিরুদ্ধে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা প্রতিবাদ করার সাহস পাননি। এদিকে আওয়ামী সরকার ৫ আগস্ট ২০২৪ তারিখে ক্ষমতা হারানোর পর তার বিরুদ্ধে শুরু হয় প্রতিবাদ। সেই প্রতিবাদের অংশ হিসেবে সোমবার দুপুরে অধ্যক্ষের অপসারণের দাবিতে স্কুল মার্কেটের সামনে ওই বিক্ষোভ  ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত সকলেই সেই অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হালিমের পদত্যাগ ও তার অপকর্মের বিচার দাবি করেন। এদিকে উক্ত স্কুল এন্ড কলেজের শরীরচর্চা শিক্ষক আমিনুল হক আওয়ামী ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অপকর্ম করায় তারও বিচার দাবী করা হয়।

এবিষয়ে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হালিমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, উচাখিলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কাজ শেষে প্রতিবেদন জমা দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


Tag
আরও খবর


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১৪ ঘন্টা ৬ মিনিট আগে