নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরগঞ্জ যুবলীগের বিক্ষোভ সমাবেশ

প্রতিবাদ সমাবেশের চিত্র। © ছবি: দৈনিক দেশচিত্র


দেশব্যাপী বিএনপি-জামাত শিবিরের হত্যা নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও চোরাগোপ্তা হামলার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্দেশে ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের পক্ষ থেকে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


আজ বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরগঞ্জ থানা রোড থেকে একটি বিশাল মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইয়া সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ঈশ্বরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, সদস্য আবুল মুনসুর।


এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বকর ছিদ্দিক দুলাল ভূইয়া, আব্দুল গণী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ওয়ালীউল্লাহ রাসেলসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

আরও খবর


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১৩ ঘন্টা ৪ মিনিট আগে