নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঈশ্বরগঞ্জে মাদ্রাসা শিক্ষিকার আত্মহত্যা


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মাদ্রাসা শিক্ষিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে পৌরসভার শিমরাইল গ্রামে। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার উপ পরিদর্শক আমিনুল ইসলাম।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আত্মহত্যাকারী মাদ্রাসা শিক্ষিকা ঈশ্বরগঞ্জ পাটবাজার জামে মসজিদের ইমাম ও দারুল উলুম উম্মে হাবিবা মহিলা মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোঃ ইউসুফ আলী স্ত্রী ও দারুল উলুম উম্মে হাবিবা মহিলা মাদ্রাসার শিক্ষিকা ফেরদৌসী বেগম (৪০)। 

নিহতের স্বামী ইউসুফ আলী জানান, গত ১৫ দিন যাবত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ঘটনার দিন সকালে রান্না করে পরিবারের সকল সদস্যদের সাথে খাবার খায়। পরে দুপুরে বাড়ির লোকজনের অগোচরে গোসল খানায় প্রবেশ করে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল করে। 

ঈশ্বরগঞ্জ থানার উপ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, এই নারী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। 


Tag
আরও খবর


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে