নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নির্বাচনী দায়িত্বপালন করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় আহত ঈশ্বরগঞ্জের ইউএনও



ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স। আহত ইউএনওকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ৬ টার দিকে শেরপুর সড়কের সিংহেশ্বর ইউনিয়নের হরিরামপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান এ সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শেরপুর গামী ঝিনাইগাতী এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। এতে দুমড়েমুচড়ে যায় ঈশ্বরগঞ্জের ইউএনওর সরকারি গাড়ির সামনের অংশ। 

এ ঘটনায় ইউএনও গুরুতর আহত হন। ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অনূপ কুমার শেঠ জানান, দূর্ঘটনায় ইউএনওর বাম হাত ভেঙ্গে গেছে। ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম জানান, নির্বাচনের দায়িত্ব পালন কালে এ দূর্ঘটনাটি ঘটেছে। সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা আহত ইউএনওকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান। তারা হাসপাতাল কর্তৃপক্ষকে উন্নত চিকিৎসা প্রদান করার জন্য আহ্বান জানান। দূর্ঘটনার পর বাস চালক পলাতক রয়েছে।

Tag
আরও খবর


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১৩ ঘন্টা ৪ মিনিট আগে