নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ নিহত ১ আহত ৩


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জের হিসেবে সংঘর্ষে এক ব্যক্তি খুন ও তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় ১২জনকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের জাটিয়া সরকারপাড়া গ্রামের আব্দুল আলী নিঃসন্তান ছিলেন। তিনি তার সম্পত্তি ভাই বোন ভাতিজাদের মাঝে সুষ্ঠু বন্টন না করে সমস্ত সম্পত্তি স্ত্রীর নামে লিখে দেন। এ সম্পত্তি থেকে আব্দুল আলীর বড় ভাই মৃত আব্দুল খালেকের ছেলেরা ১৫ শতাংশ ওয়ারিশ সম্পত্তি তার ফুফুর কাছ থেকে ক্রয় করে ধান চাষ করে। গত শনিবার (২২ এপ্রিল) দিন দুপুরে ওই জমিতে সশ¯্র অবস্থায় আব্দুল আলীর স্ত্রীর ভাই ইসলাম উদ্দিন ও তার লোকজন ধান কাটতে আসে। এসময় আব্দুল আলীর ভাতিজা রুবেল (৩২) ধান কাটতে নিষেধ করায় কথা কাটাকাটির একপর্যায়ে ইসলাম উদ্দিন ও তার লোকজন রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় রুবেলের ভাই আবু হানিফা (২০), আব্দুস সোবহান (২৮) ও রাকিবুল ইসলাম (২০) ফেরাতে গেলে ইসলাম উদ্দিনের লোকজন তাদেরকেও কুপিয়ে গুরুতর আহত করে। আহতদেরকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রুবেলের মৃত্যু হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, নিহতের বড় ভাই আজিজুল হক বাদী হয়ে ১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামীদের মধ্য থেকে ইসলাম উদ্দিন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।



Tag
আরও খবর


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১৩ ঘন্টা ৪৭ মিনিট আগে