নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

হান্নান মাসউদ মিথ্যাচার করেছেন অভিযোগ এনে বিএনপির সংবাদ সম্মেলন

এনসিপিতে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী যোগ দিয়েছেন এমন বক্তব্য দিয়ে সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছে হাতিয়া উপজেলা বিএনপি। তারা বলছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে হাতিয়া উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাসউদুর রহমান বাবর।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “গতকাল ২৪ জানুয়ারি আব্দুল হান্নান মাসুদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছে। বাস্তবে ওই সংবাদ সম্মেলনে তার নিজ দলের শতাধিক নেতাকর্মীও উপস্থিত ছিল না। যাদেরকে বিএনপির নেতাকর্মী বলে দেখানো হয়েছে, তারা প্রকৃত অর্থে বিএনপির কোনো সদস্য নন।”

তিনি আরও অভিযোগ করেন, “এরা মূলত পতিত আওয়ামী লীগের বিভিন্নভাবে সুবিধাভোগী। বিএনপির লোক পরিচয় দিয়ে এনসিপিতে যোগদানের নাটক সাজিয়ে হান্নান মাসুদের সংবাদ সম্মেলনে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা সরাসরি মিথ্যাচার।”

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এনসিপি প্রার্থী আব্দুল হান্নান মাসুদ দাবি করেছেন—নির্বাচনে তারা ৯০ শতাংশ ভোট পাবেন। এ বিষয়ে প্রশ্ন তুলে মাসউদুর রহমান বাবর বলেন, “তিনি কি শেখ হাসিনা স্টাইলে নির্বাচন করতে চান? ৯০ শতাংশ ভোট পাওয়ার দাবি প্রমাণ করতে তিনি কি সন্ত্রাসীদের সহযোগিতায় কেন্দ্র দখলের পাঁয়তারা করছেন? এমন দুঃসাহস হাতিয়ার সাধারণ জনগণ কখনো মেনে নেবে না, প্রয়োজনে প্রতিহত করবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবদুর রব, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস,  সদস্য সচিব মো. ফাহিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক নজরুল ইসলাম আদনান, সদস্য সচিব সুমন তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আবদুল হালিম, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম দুখু,  সদস্য সচিব মো. ফরহাদ মাহমুদ, এছাড়াও দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাকছুদুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি নেতারা বলেন, মিথ্যাচার ও গুজবের রাজনীতির বিরুদ্ধে বিএনপি সবসময়ই অবস্থান নেয় এবং আগামীতেও নেবে। তারা দাবি করেন, গণতান্ত্রিক রাজনীতিতে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে ভোটের মাঠ প্রভাবিত করার চেষ্টা জনগণ প্রত্যাখ্যান করবে।

শেষে বক্তারা বলেন, যতদিন মিথ্যাচার ও গুজব চলবে, ততদিন এর বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ অব্যাহত থাকবে এবং জনগণই শেষ পর্যন্ত সত্য-মিথ্যার ফয়সালা করবে।
Tag
আরও খবর