নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা

হাতিয়ায় শিক্ষার আলোকে আরও এক ধাপ এগিয়ে নিতে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট দাঁড়িয়েছে মেধাবী শিক্ষার্থীদের পাশে। ট্রাস্টের উদ্যোগে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে হাতিয়া শহর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় হলরুমে হাতিয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সহযোগিতায় উক্ত সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে ট্রাস্টের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ দিদারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ এনামুল হক। বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ.ন.ম হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সোলেমান এবং প্রকৌশলী দিদারুল ইসলামের গর্বিত পিতা মোঃ আবদুর জাহের।

হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামারুল ইসলাম কচি ও হাতিয়ার শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোহেল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুখচর আজহারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল গফুর, বুড়িচর শহীদ আলী আহমদ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম নোমান ছিদ্দিক, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি জিএম ইব্রাহিম, চৌমুহনী উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আরেফিন আলী, হাতিয়ার শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মো: বাবুল উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাববৃন্দ।

অনুষ্ঠানে হাতিয়া উপজেলার ৩২টি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত ৮৪ জন মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এর আগে মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১ হাজার ২৩০ জন শিক্ষার্থী, যার মধ্য থেকে কঠোর প্রতিযোগিতায় উত্তীর্ণ হয় এই ৮৪ জন। ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে নগদ ২ হাজার ৫০০ টাকা এবং সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্বীপাঞ্চলের শিক্ষার্থীরা নানা প্রতিকূলতার মধ্যেও যে মেধা ও মননের স্বাক্ষর রাখছে, এই বৃত্তি তাদের সেই অদম্য চেষ্টাকে সম্মান জানানো। এমন উদ্যোগ ভবিষ্যতে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও আত্মবিশ্বাসী করে তুলবে। 
Tag
আরও খবর