নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জাল ছাড়াই নদীর কিনারে মিললো ২৩ কেজির কোরাল

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জাল ছাড়াই ধরা পড়েছে ২৩ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কোরাল মাছ। বিরল এই ঘটনায় স্থানীয় জেলে ও বাজারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বুড়িরচর ইউনিয়নের হরিক্ষিত বাজারে মাছটি নিয়ে আসলে একজন বেপারী ১৭ হাজার টাকায় তা কিনে নেয়।

এর আগে বিকেল তিনটার দিকে বুড়িরচর ইউনিয়নের হরিক্ষিত বাজার সংলগ্ন মেঘনা নদীর তীরে মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন নামে একজন জেলে নদীর কিনারে ভেসে ওঠা সাদা কিছু দেখতে পান। কাছে গিয়ে তিনি বিশাল আকৃতির কোরাল মাছটি শনাক্ত করেন। পরে বিষয়টি নিশ্চিত হয়ে মোবাইলে ভিডিও ও ছবি ধারণ করেন। পরবর্তীতে বড় ভাই সিরাজের সহায়তায় কোরাল মাছটি কাঁধে বহন করে স্থানীয় বাজারে নিয়ে আসা হলে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে নিলামের মাধ্যমে মাছটি স্থানীয় এক মাছ ব্যবসায়ীর কাছে ১৭ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়। মাছটির কেজিপ্রতি মূল্য নির্ধারণ হয় ৭৫০ টাকা।

জেলে আনোয়ার হোসেন বলেন, “অভাবের সময় আল্লাহ তায়ালার অশেষ রহমতে জাল ছাড়াই এমন বড় একটি মাছ পেয়েছি। এটি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজিক।”

তার বড় ভাই সিরাজ বলেন, “এত বড় কোরাল মাছ জীবনে খুব কমই দেখেছি। মাছটি বাজারে নিয়ে এলে মানুষ অবাক হয়ে ভিড় জমায়।”


এ বিষয়ে পল্লী চিকিৎসক ছাইফুল ইসলাম জিহাদ জানান, মেঘনা নদীতে মাঝেমধ্যে বড় আকৃতির মাছ পাওয়া গেলেও সাম্প্রতিক সময়ে কোরাল মাছের এমন জালবিহীন প্রাপ্তি বিরল। তিনি আরও বলেন, আগের তুলনায় বর্তমানে কোরাল মাছের বাজারমূল্য অনেক বেশি হলেও এ মাছটি তুলনামূলক কম দামে বিক্রি হয়েছে।

স্থানীয় জেলে ও মৎস্যজীবীদের মতে, মেঘনা নদীর গভীরতা ও প্রাকৃতিক পরিবেশ বড় মাছের বিচরণক্ষেত্র হিসেবে অনুকূল হওয়ায় এ ধরনের ঘটনা মাঝে মাঝে ঘটলেও তা খুবই বিরল।
Tag
আরও খবর