নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

হাতিয়ায় বিএনপির গণ-সমাবেশে ফজলুল আজিমকে মনোনয়ন দেওয়ায় দাবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্প্রীতি, বাস্তবতা ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা শীর্ষক ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালী হাতিয়ায় গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার প্রকৌশলী ফজলুল আজিম মহিলা কলেজ মাঠে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ জনগণ হাত তুলে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবি জানান।

নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মোঃ আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া আসনের তিন বারের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। বিশেষ অতিথি ছিলেন আজিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিম।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আমিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী মাও: আবদুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মোঃ ইউনুছ, মোসলেহ উদ্দিন নিজাম চৌধুরী, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক  ইফতেখার হোসেন স্বপন, আলমগীর  কবির, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এডভোকেট নূর হোসেন সুমন প্রমূখ।

বক্তারা অভিযোগ করেন, ৩৫ বছর ধরে হাতিয়ার মানুষের পাশে আছেন প্রকৌশলী ফজলুল আজিম। কিন্তু তৃণমূলের মতামত উপেক্ষা করে যেভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে, তা হাতিয়ার জনগণের প্রত্যাশার প্রতিফলন নয়। আমরা খালেদা জিয়া ও তারেক রহমানের সুদৃষ্টি কামনা করছি। দ্রুত যেনো মনোনয়ন পরিবর্তন করা হয়। এই গণসমাবেশে হাতিয়ার জনগণ এক কণ্ঠে প্রার্থী পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। দলকে বাঁচাতে, গণতন্ত্রকে বাঁচাতে তৃণমূলের কথা শোনা প্রয়োজন।

সমাবেশে প্রধান অতিথি প্রকৌশলী ফজলুল আজিম বলেন, বিগত ৩৫ বছর আমি আপনাদের সাথে ছিলাম। হাতিয়ার উন্নয়নে অনেক কাজ করেছি। তমরদ্দি ইউনিয়নের নদী ভাঙনরোধে ব্লক বাঁধ নির্মাণ, হাতিয়ার মূল সড়ক প্রসস্থ করণ ও ইউনিয়ন পর্যায়ে নতুন নতুন রাস্তা পাকাকরণ সহ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে মূখ্য ভূমিকা রেখেছি।

তিনি আরও বলেন, বিগত পনর বছর হাতিয়ায় কোন উন্নয়ন কর্মকান্ড ঘটেনি। আমি যদি আবার আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারি তাহলে হাতিয়ায় আরো উন্নয়ন করতে সমর্থ্য হব। নিঝুমদ্বীপে ক্রসবাঁধ নির্মাণ করে হাতিয়ার সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাব। হাতিয়াকে জেলায় উন্নীত করব। আপনার জানেন, আমি যা বলি তাহাই বাস্তবায়ন করি। আপনারা আমার অবর্তমানে আমার ছেলেকে ভালোবাসবেন এবং সহযোগিতা করবেন।

গণসমাবেশে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে মাঠে আসতে থাকেন। অনুষ্ঠানে নিজের ও সন্তানের বিএনপির সদস্য নবায়নের মাধ্যমে বিএনপির নতুন সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন সাবেক এমপি ফজলুল আজিম।
Tag
আরও খবর