নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিএনপি চট্টগ্রামস্থ হাতিয়া ফোরামের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বক্তব্য রাখছেন সংগঠনের সহ-সভাপতি মো. জহির উদ্দিন,
জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রামস্থ হাতিয়া ফোরামের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের আগ্রাবাদস্থ জামান রেস্টুরেন্টে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ফোরামের সভাপতি দিনাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. জহির উদ্দিন, এ কে এম শামসুদ্দিন আহমেদ শরীফ, সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুনসহ ফোরামের সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সভায় বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন। এ দিবসের চেতনা ধারণ করে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপি নেতাকর্মীরা আজও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের কোভিড মহামারির সময় মানবতার কল্যাণে চট্টগ্রামস্থ হাতিয়া ফোরাম আত্মপ্রকাশ করে এবং ২০২০ সালের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ফোরামটি অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, কর্মহীনদের সহায়তা প্রদানসহ নানা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ফোরামের সদস্যরা কাজ করে যাচ্ছেন। দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী বিএনপির সংগঠিত কার্যক্রম আরও গতিশীল করতে একযোগে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ফোরাম নেতৃবৃন্দ।
Tag
আরও খবর