নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিক্ষার্থীদের জন্য কাঠের সেতু নির্মাণ করলেন বিএনপি নেতা তানভীর

চানন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৌলভী গ্রামে নির্মিত প্রায় ৫০ ফুট লম্বা কাঠের সেতু
স্কুলপড়ুয়া শিক্ষার্থী এবং স্থানীয়দের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়কে ৫০ ফুট লাম্বা কাঠের সেতু নির্মাণ করেছেন বিএনপি নেতা প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।

শনিবার (১ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চানন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৌলভী গ্রামে প্রায় ৫০ ফুট লম্বা কাঠের সেতুটি স্থানীয়দের অংশগ্রহণে নির্মাণ করা হয়।

হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী বলেন, দীর্ঘদিন ধরে মৌলভী গ্রামে খালের ওপর দিয়ে পারাপারের কোনো স্থায়ী ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে প্রতিদিনই চরম ভোগান্তি পোহাতে হতো। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত। বিষয়টি প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবকে জানালে তিনি দ্রুত সেতুটি নির্মাণের উদ্যোগ নেন।

স্থানীয় বাসিন্দা জহির উদ্দিন বলেন, সেতুটি নির্মিত হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। বিশেষ করে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা এখন নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে। রাজিব সাহেবের আন্তরিক সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।

এ বিষয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন,
“দীর্ঘদিন এখানে কোনো সেতু না থাকায় স্থানীয়দের যাতায়াতে ভোগান্তি হচ্ছিল। বিষয়টি জানার পর আমি নিজ উদ্যোগে সেতুটি নির্মাণের কাজ শুরু করি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে এবং সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবে সবসময় জনগণের পাশে থাকতে চাই।”
Tag
আরও খবর