নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

হাতিয়ায় বিবাহকে কেন্দ্র করে নারীকে লাঞ্ছিত করার অভিযোগে সংবাদ সম্মেলন

নোয়াখালীর হাতিয়ায় বিবাহকে কেন্দ্র করে এক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
 
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার হরনী ইউনিয়নে নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন করেন আনোয়ার হোসেনের স্ত্রী মমতাজ বেগম।

লিখিত বক্তব্যে মমতাজ বেগম বলেন, তার প্রথম স্বামী এক বছর আগে মৃত্যুবরণ করেন। ওই সংসারে তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামীর মৃত্যুর পর থেকে সন্তানদের নিয়ে তিনি কষ্টকর ও অসহায় জীবন যাপন করছিলেন। পরে পারিবারিকভাবে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তিনি হরনী ইউনিয়ন কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেনকে বিয়ে করেন।

তিনি অভিযোগ করেন, গত ১২ অক্টোবর রাতে আনোয়ার হোসেন তার সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেলে, তার প্রথম স্বামীর পরিবারের সদস্যরা সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে তাদের উপর হামলা চালায় ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় সামাজিকভাবে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও বিরোধের মীমাংসা হয়নি। বরং একটি কুচক্রী মহল তাদের বৈধ বিবাহকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করছে, যা তাদের পরিবারের মান-সম্মান ক্ষুন্ন করেছে।

সংবাদ সম্মেলনে মমতাজ বেগম প্রশাসনের প্রতি ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি আরও বলেন, “আমরা চাই ভবিষ্যতে যেন এ ধরণের হয়রানি ও নির্যাতনের শিকার আর কেউ যেন না হয় তার বিহীত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আহবান জানান।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হরনী ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, তার স্ত্রী মমতাজ বেগম, সাবেক স্বামীর বোন আয়েশা বেগম ও জান্নাত বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
Tag
আরও খবর