নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

হাতিয়ায় ৫টি ট্রলার সহ ৪৬ জেলে আটক

আটককৃত জেলেরা
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নোয়াখালীর হাতিয়ায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ। এসময় ৫টি ট্রলার'সহ ৪৬জন জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ২টন ইলিশ জব্দ করা হয়েছে । 

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন।

এরআগে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বঙ্গোপসাগরের ভাসানচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে সহযোগিতা করে নৌ-পুলিশের একটি দল।

অভিযান সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞাও অমান্য করে লক্ষ্মীপুরের কমলনগর থেকে আসা ৫টি ট্রলারে থাকা জেলেরা বঙ্গোপসাগরের ভাসানচর এলাকায় মাছ ধরছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে সোমবার দিবাগত রাতে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে ভাসানচর এলাকায় মাছ ধরা অবস্থায় পাঁচটি ট্রলার'সহ ৪৬ জন জেলেকে আটক করা হয়। পরে তাদের ট্রলারগুলো থেকে ২টন ইলিশ মাছ জব্দ করা হয়। 

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন। আটককৃত জেলেদের মধ্যে ৪১ জনকে ২হাজার টাকা করে ৮২ হাজার টাকা অর্থদণ্ড ও ৫জনকে ১৫ দিলের কারাদন্ড প্রদান করা হয়।  

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, নিষেধাজ্ঞা চলাকালীন সময় ও নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে এ অভিযান অব্যাহত থাকবে। 

Tag
আরও খবর