নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

হাতিয়ায় বিএনপি নেতা তানভীরের উদ্যোগে সড়ক সংস্কার

জনদুর্ভোগ কমাতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জনগুরুত্বপূর্ণ একটি সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করছেন বিএনপি নেতা প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার দক্ষিণ সোনাদিয়া গ্রামের সরকারি পুকুর সংলগ্ন আদর্শ গ্রাম সড়কের প্রায় এক হাজার মিটার অংশের সংস্কার কাজ শুরু হয়। 

হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী বলেন, দীর্ঘদিন ধরে সোনাদিয়া ইউনিয়নের আদর্শ গ্রাম সড়কটি বেহাল অবস্থায় পড়ে ছিল। সামান্য বৃষ্টিতেই কাদা জমে যেত, সৃষ্টি হতো বড় বড় গর্ত। এতে সাধারণ মানুষসহ শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ত। বিষয়টি স্থানীয়রা বিএনপি নেতা প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবকে জানালে তিনি নিজ উদ্যোগে সড়কটি সংস্কার কাজ শুরু করেন।

স্থানীয় আবুল কালাম জানান বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন অনেক স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ হাটবাজারের কয়েক হাজার মানুষ চলাচল করে থাকে। রাস্তার অবস্থা খুবই খারাপ থাকায় আমাদেরকে দূর্ভোগ পোহাতে হচ্ছিলো। তানভীর উদ্দিন রাজিব সাহেব নিজ অর্থায়নে সড়ক সংস্কার করছেন। এতে আমরা আনন্দিত।

স্কুল ছাত্রী সালমা আক্তার  বলেন, রাস্তা খারাপ থাকার কারণে বৃষ্টির সময় হেঁটে স্কুলে যাওয়া ছিল কষ্টসাধ্য। এখন সড়কটি সংস্কার হওয়ায় আমরা অনেক খুশি।

এ বিষয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন, “সড়কটি দীর্ঘদিন অবহেলিত ছিল। প্রতিদিন এ পথে মানুষকে দুর্ভোগ পোহাতে হতো। সেই বিষয়টি বিবেচনা করে আমি নিজ উদ্যোগে সড়ক সংস্কার কাজ শুরু করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে এবং মানুষের কষ্ট লাঘবে সবসময় জনগণের পাশে থাকতে চাই।”

Tag
আরও খবর