নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দোকানে তান্ডব চালানো জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রিপন বহিস্কার

নোয়াখালী হাতিয়ায় পূজার চাঁদা কালেকশনে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে দোকানে ঢুকে তান্ডব চালানো জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাসকে বহিস্কার করা হয়েছে।
 
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জিয়া মঞ্চের জেলা সভাপতি মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক শাহ আলম এর যৌথ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিস্কার আদেশ প্রদান করা হয়।  

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমান থাকায় রিপন চন্দ্র দাসকে জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক পদ সহ সকল কার্যক্রম থেকে বহিস্কার করা হয়।
 
উল্লেখ্য, গত শুক্রবার রাতে শারদীয় দুর্গা পূজার চাঁদা কালেটশনে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ফার্মেসী দোকানে ঢুকে তান্ডব চালায় জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাস। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। ফুটেজে দেখা যায়, হঠাৎ রিপন চন্দ্র দাস দোকানে ঢুকে চেয়ারে বসা শিপন চন্দ্র দাসকে মারধর করতে। এসময় দোকান মালিক পল্লীচিকিৎসক ছোটন চন্দ্র দাস বাধা দিলে তার দিকেও বারবার তেড়ে আসেন রিপন। পরে স্থানীয়রা তাকে দোকান থেকে বের করে দেন। ঘটনাটি ঘটে উপজেলার চরইশ্বর ইউনিয়নের জহরলাল মার্কেটে।

এর পর গতকাল রবিবার রাতে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে উপজেলার চরইশ্বর ইউনিয়নের জহরলাল মার্কেট থেকে তাকে গ্রেফতার করে।

Tag
আরও খবর