নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে নতুন সিট্রাক চালু; কমবে যাত্রী ভোগান্তি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে মূল ভূখন্ডের যোগাযোগে নলচিরা চেয়ারম্যান ঘাট নৌ-রুটে আরেকটি সিট্রাক চালু করা হয়েছে। এতে যাত্রী ভোগান্তি অনেকটা কমবে বলে ধারণা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।


শুক্রবার (০৫ সেপ্টেম্বর) নলচিরা ঘাট থেকে সকাল সাড়ে নয়টায় চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে প্রথম ট্রিপের মাধ্যমে যাত্রা শুরু করে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে নলচিরা ঘাটে এসটি ভাষা শহীদ সালাম সিট্রাকটির সার্ভিস দোয়া মাহফিলের মাধ্যম উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম ফজলুল হক খোকন, হাতিয়া থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, হরণী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইজারাদার প্রতিনিধি ডাক্তার জুয়েল সহ স্থানীয় উপকারভোগীরা।  

ইজারাদারের প্রতিনিধি কাজী মো. রাকিব উদ্দিন জানান, হাতিয়ার সাথে মূলখন্ডের যোগাযোগের সহজ পথ হচ্ছে নলচিরা চেয়ারম্যানঘাট রুট। দীর্ঘদিন ধরে একটি মাত্র সরকারি সিট্রাক থাকলেও তা সব সময় দুপাড়ের চলাচলকারী যাত্রীদের সেবা দেওয়া কঠিন হয়ে পড়ে। মানুষের সকাল বিকাল চলাচলের সুবিধার্থে বিআইডব্লিউটিসি থেকে আরো একটি সিট্রাক এ রুটে অনুমোদন দেওয়া হয়। আজ সেই সিট্রাকটি আমরা উদ্বোধন করলাম। আমরা আশা করছি মানুষের চলাচলের দুর্ভোগ কিছুটা লাঘব হবে।

নতুন সংযুক্ত হওয়া এসটি ভাষা শহীদ সালাম সিট্রাক মাস্টার মন্টু সিকদার বলেন, গত ২৫ আগষ্ট বিআইডব্লিউটিসি থেকে সিট্রাকটি হাতিয়া নলচিরা ও চেয়ারম্যানঘাট নৌরুটে চলাচলের অনুমোদন দেওয়া হয়। এতে করে এ রুটে যাত্রীরা আরো ভালো সেবা পাবে।

হাতিয়া থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, হাতিয়ার মানুষের নদী পথে চলাচলে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। নতুন এ সিট্রাকটির কারণে এ সমস্যা কিছুটা উন্নতি হবে বরে আশা করছি। সময়ের প্রয়োজনে এ রুটে আরো অত্যাধুনিক নৌযান প্রয়োজন।
আরও খবর