নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গোদাগাড়ীতে ২০০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারী আটক



রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর-আষাড়িয়াদহ পানিপার গ্রাম থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধারসহ তিন মাদক কারবারীকে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার ভোর রাত সাড়ে ৫টার দিকে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলো- ইয়ামিন (৩৫), আরাফাত হোসেন রিয়াদ (২১) ও ফিরোজ (২২)। ইয়ামিন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর-আষাড়িয়াদহ পানিপার গ্রামের মো: আরশেদ আলীর ছেলে, আরাফাত হোসেন রিয়াদ একই জেলার একই থানার হরিশংকরপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে ও ফিরোজ একই জেলার একই থানার পিরোজপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।নগর পুলিশ জানায়, রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) আব্দুল করিম ও এসআই (নিরস্ত্র) নাছিম উদ্দিনের নেতৃত্বে রোববার দিবাগত রাত সাড়ে ৩ টায় গোদাগাড়ী থানাধীন চর-আষাড়িয়াদহ নওশেরা মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গোদাগাড়ী থানার চর-আষাড়িয়াদহ পানিপার গ্রামস্থ অভিযুক্ত ইয়ামিনের বাড়ির উত্তর-পশ্চিম কোনের ঘরে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য হেরোইন বিক্রি করছে।


এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই দল, ভোর রাত সাড়ে ৫টায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ইয়ামিনকে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম হেরোইন এবং পলাতক সাফিউল ইসলামের ফেলে যাওয়া মেঝেতে ১শ গ্রাম হেরোইনসহ তাদেরকে গ্রেফতার করে।পরে তাদের গোদাগাড়ী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে।


আরও খবর