নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে, বিএনপির নির্বাহী সদস্য, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে নীলফামারীর ডোমারে মানববন্ধন করেছে উপজেলা ও পৌর বিএনপি সহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠন।

রবিবার (৪ঠা মে) সকাল ১১টায় উপজেলা শহরের রেলগেট মোড়ে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন- ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু।

এসময় আরও বক্তব্য রাখেন- ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী বসন্ত কুমার রায় প্রমুখ।

সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে 'শান্তি-উন্নতি-অগ্রগতি-সম্প্রীতির দূত' আখ্যা দিয়ে বক্তারা বলেন, জিয়া পরিবারের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার তুহিনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও গায়েবি মামলা প্রত্যাহার পূর্বক মুক্তি দেওয়া না হলে উত্তরবঙ্গকে অচল করে দেওয়া হবে।

মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ওসমান গণি দুলাল, সাবেক পৌর কাউন্সিলর মোঃ আনোয়ারুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখায়রুল আলম তিতুমীর, সদস্য সচিব শাহীন আলম শান্ত, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম পাপ্পু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইমরানুল হক আনোয়ার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান হাফিজ, সদস্য সচিব মোঃ লোকমান হোসেন লাভলু, উপজেলা তাঁতী দলের সভাপতি সৈয়দ মোঃ নুরনবী হোসেন নয়ন প্রমুখ সহ দশটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর