জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি’

দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানালনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অবঃ) জনাব মোঃ শরীফ উদ্দীন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় চান্দুরিয়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন কতৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল সভাপতিত্ব করেন  চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মফিজ উদ্দিন মফিজ।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া চেয়ে মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ্য। তিনি চিকিৎসার জন্য বিদেশে আছেন। তিনি যেন চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে এসে আমাদের নেতৃত্ব দেন।
প্রধান অতিথি শরীফ উদ্দীন আরো বলেন, গোদাগাড়ী তানোরে উন্নয়নের স্বপ্নদ্রষ্টা মরহুম ব্যারিস্টার আমিনুল হকের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ও তাঁর অসমাপ্ত কাজ শেষ করতে আগামী জাতীয় নির্বাচনে তাঁর উপর আস্থা রাখার অনুরোধ জানান গোদাগাড়ী তানোর বাসির নিকট।
পরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নিদর্শনায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক এবং যুবদল নেতা মোস্তাফিজুর রহমান রিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, সিনিয়র যুগ্ন আহ্বায়ক প্রফেসর নুরুল ইসলাম, পাঁচন্দর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোমিন, সরনজাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, বাধাইড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবু হেনাসহ চান্দুড়িয়া ইউনিয়ন বিএনপি এবং তানোর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রবেশ অবস্থানরত তারেক রহমান, মরহুম ব্যারিস্টার আমিনুল হক, প্রয়াত বিএনপি নেতা শিশ মোহাম্মদ, এমরান আলী মোল্লাসহ জুলাই বিপ্লবে শহীদ এবং সমগ্ৰ দেশবাসীর জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সিনিয়র মাওলানা আবুল কাশেম।

Tag
আরও খবর