হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেমতলীতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (৯ জানুয়ারি) বাদ আসর প্রেমতলী ডিগ্রি কলেজ মাঠে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৬ নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় ।


দোয়া-মাহফিল অনুষ্ঠানে মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: এহসানুল কবির টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) মো: শরীফ উদ্দিন।


প্রধান অতিথি মেজর জেনারেল (অবঃ) মো: শরীফ উদ্দিন বলেন, তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিল। তিনি  এমন এক মহীয়সী নারী তার কথা বলতে গেলেই আমি আবেগ আপ্লুত হয়ে পরি। কারন আমি সামরিক জীবনে ৫ বছর তিনার সামরিক সচিব ছিলাম। আমি ওনার সাথে ছায়ার মত ছিলাম।


আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক শফিকুল ইসলাম সমাপ্ত, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাবেক আহবায়ক মোঃ আব্দুল মালেক, সহসভাপতি ব্যারি: মাহফুজুর রহমান মিলন, সাবেক সিনি: তোজ্জামেল হক, সহসভাপতি তাজমিলুর রহমান শেলী, আমিনুল ইসলাম ফটিক, উপজেলা কৃষকদলের আহবায়ক হযরত আলী, গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল গনি, সাংগঠনিক সম্পাদক বুলু, সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া মেম্বার, সহসভাপতি রেজাউল করিম দুলু, সহ সাধারণ সম্পাদক সাদিউজ্জামান রুবেল, দপ্তর সম্পাদক সেলিম সানোয়ার পলাশ, প্রচার সম্পাদক তাসিকুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক অরণ্য কুসুম, যুবনেতা সাউন, হিমেল,  উপজেলা যুবদলের আহবায়ক মাসুম, সদস্য সচিব নুরুদ্দী বাবু, উপজেলা ছাত্রদলের আহবায়ক বেদারউদ্দিন বিদ্যুৎ, সাধারণ সম্পাদক কাউসারসহ বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ।

বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়

Tag
আরও খবর