জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন

রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন রাজশাহী রেঞ্জ এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) রাজশাহী রেঞ্জ পুলিশের আয়োজনে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার),( পিএইচডি)  ও রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম তাঁকে সম্মানসূচক ক্রেস্ট ও আর্থিক পুরস্কারে ভূষিত করেন


আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে তাঁর সাহসিকতা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়। ওসি রুহুল আমিনের নেতৃত্বে গোদাগাড়ী থানা সামগ্রিক আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছে।


"পুরস্কার গ্রহণ করে ওসি রুহুল আমিন বলেন, 'এই সম্মান গোদাগাড়ী মডেল থানার প্রতিটি পুলিশ সদস্যের প্রাপ্য। তাঁদের আন্তরিক সহযোগিতা, নিষ্ঠা ও পরিশ্রম ছাড়া এই অর্জন সম্ভব হতো না।'

উচ্চপদস্থ কর্মকর্তারা জানান, একজন কর্মকর্তার এমন অর্জন গোটা থানার জন্য গর্বের বিষয় এবং এটি অন্যান্য পুলিশ সদস্যদের অনুপ্রেরণা জোগাবে।

Tag
আরও খবর