নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লো ব্লাড প্রেশার নিয়ে ভয়, করণীয় ও খাদ্যতালিকা নিয়ে যা বলছেন চিকিৎসক

লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপের সমস্যা অনেকেরই রয়েছে। এটাকে হাইপোটেনশনও বলা হয়। উচ্চ রক্তচাপ যেমন শরীরের ক্ষতি করে, ঠিক তেমনিই আবার নিম্ন রক্তচাপও শরীরের জন্য ক্ষতিকর। নিম্ন রক্তচাপের সমস্যা থাকলে খাদ্যতালিকায় বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। পাশাপাশি কিছু করণীয় রয়েছে।

লো প্রেশারের সমস্যা থাকলে খাদ্যতালিকা কেমন হবে, করণীয় কি―সম্প্রতি এ ব্যাপারে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার তারেক আহমেদ চৌধুরী। এবার তাহলে এ বিষয়ে জেনে নেয়া যাক।

লো ব্লাড প্রেশার : ব্লাড প্রেশার হচ্ছে মানবদেহের রক্তচাপ স্বাভাবিক রক্তচাপের থেকে কমে যাওয়া। স্বাভাবিকভাবে মানুষের রক্তচাপ ১২০/৮০ মিলিমিটার মার্কারি। কিন্তু মাত্রা ৯০/৬০ মিলিমিটার মার্কারির নিচে নামলে তখন লো প্রেশার হয়।

লক্ষণ ও কারণ : বিভিন্ন কারণেই লো প্রেশারের সমস্যা হতে পারে। অনেকেরই অধিকাংশ সময় রক্তচাপের মাত্রা কম থাকে। হতে পারে তা হরমোনজনিত কারণে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হঠাৎ করেই রক্তচাপ কমে যেতে দেখা যায়। অসুস্থতাজনিত কারণেও এমনটা হওয়া স্বাভাবিক।

অনেকে আছেন ব্যায়াম, শরীরচর্চা, ক্লান্তির কাজ ও খাওয়া-দাওয়া নিয়মিত করেন না। এ ক্ষেত্রেও অনেক সময় লো প্রেশার হয়ে থাকে। তবে সমস্যা দেখা দিলে প্রথমেই কারণ বুঝে উঠার চেষ্টা করতে হবে।

সাধারণত লো প্রেশারের সমস্যা হলে মাথা ঘোরা, মাথাব্যথা, বমিভাব, ক্লান্তভাব ও অজ্ঞান হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। আর লো প্রেশারের সমস্যা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে এ থেকে জটিল কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকে। যা যেকোনো বয়সের মানুষের সঙ্গেই হতে পারে।

লো ব্লাড প্রেশার হলে খাদ্যতালিকা : প্রায় সময় যাদের লো প্রেশার থাকে বা শারীরিক পরিশ্রম কিংবা ব্যায়ামের কারণে লো প্রেশার হয়ে থাকে, তারা প্রতিদিনের খাদ্যতালিকায় কিছু পরিবর্তন আনতে পারেন। নতুন কিছু খাদ্য যোগ করে নিয়মিত খাওয়ার মাধ্যমে রক্তচাপের সমস্যা স্বাভাবিক করতে পারেন।

মানবদেহে রক্তচাপ বৃদ্ধিতে ভিটামিন সি, বি ১২, আয়রন ও ফলেট খুবই সহায়ক উপাদান। এসব উপাদানে রয়েছে এমন সব খাদ্য রাখতে হবে খাদ্যতালিকায়। এ ক্ষেত্রে ডিম রাখতে পারেন। ডিম হচ্ছে হাইপোটেনশনের রোগীদের উপযোগী খাদ্য। এটাকে আদর্শ খাদ্যও বলা হয়। ভিটামিন বি ১২ সমৃদ্ধ হওয়ায় ডিম খাওয়ার ফলে রক্তচাপ বাড়ে।

Tag
আরও খবর