নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ফিলিস্তিনিদের উপর ইসরাইলি হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনিদের উপর ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার বেলা দুইটার সময় যুব উলামা কল্যাণ পরিষদ ফরিদপুরের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বাদ জুম্মা শহরের জনতা ব্যাংকের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মুজিব সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত জনসভায় বক্তারা ইসরাইল বাহিনীর এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। 

তারা বলেন, যুগের পর যুগ ফিলিস্তিনি মুসলিম সম্প্রদায়ের উপরে নির্যাতন হলেও জাতিসংঘ এবং ওআইসি তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। তাদের এ নিয়ে কোন মাথা ব্যাথা নেই। তারা শুধু কথায় কথায় মানবতার বুলি আওড়ালেও ফিলিস্তিনি জনগণদের উপর ‌দীর্ঘদিন ধরে এই নির্মম অত্যাচারের ‌কথা স্বীকার করতে লজ্জাবোধ করেন।

বক্তারা ইসরাইলি সকল পণ্য ‌বর্জন একই সাথে ‌ অবিলম্বে ইসরাইলি আগ্রাসন বন্ধ করার জন্য ‌ জাতিসংঘের নিকট আহ্বান জানান। 

অনুষ্ঠানে যুব ওলামা কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা শামসুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামালের সঞ্চালনায় ‌বক্তব্য রাখেন ফিলিস্তিনি নাগরিক আল হানিফ, ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি ‌ মাওলানা মনসুর আহমেদ, ইমাম কল্যাণের নির্বাহী সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, যুব ও উলামা কল্যাণ পরিষদের সহ-সভাপতি ‌ মুফতি আসাদুজ্জামান, সহ-সভাপতি মুফতি তানভীর আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির, সহ-সাধারণ সম্পাদক ‌ মাওলানা ইয়াকুব, সাংগঠনিক সম্পাদক ‌ মুফতি মুস্তাফিজুর রহমান প্রমূখ। 

এই সমাবেশকে সফল করতে বিভিন্ন স্থান থেকে হাজার হাজার তৌহিদী জনতা সমাবেশ স্থলে উপস্থিত হয়। 

অনুষ্ঠানে পরবর্তী পর্বে ‌ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Tag
আরও খবর



ফরিদপুরে জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত ‌

২৯৯ দিন ৪ ঘন্টা ৪৭ মিনিট আগে