নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে ভিবিডি ফরিদপুর

বাংলাদেশে ডেঙ্গু রোগের মৌসুম ধরা হয় মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় ডেঙ্গু সারা বছরব্যাপী হচ্ছে। এরমধ্যে আক্রান্তের গ্রাফ সবচেয়ে ওপরের দিকে থাকে জুলাই ও অগাস্ট মাসে। এবারের পরিস্থিতি ২০১৯ সালের আক্রান্ত এবং ২০২২ সালের মৃত্যুর রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসক এবং বিশেষজ্ঞরা।


স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ৩০শে জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৪৯ হাজার ১৩৮ জন। এ সময়ে মারা গেছেন ২৪৭ জন।


এরমধ্যে শুধু জুলাই মাসেই আক্রান্ত হয়েছে ৪১ হাজার ১৬০ জন, এবং মারা গেছেন ২০০ জন।


এর আগে ২০১৯ সালের জুলাই মাসে আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ২৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৪০ জনের। ওই বছর অগাস্ট মাসে আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে ৫২ হাজার ৬৩৬ জনে দাঁড়ায়। মারা যান ৯০ জন।


চলতি বছরের অগাস্টেও পরিস্থিতি বিরূপ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।


এ বছরের শুরু থেকেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি এবং এ পর্যন্ত রেকর্ডসংখ্যক ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের জুনে যে-সংখ্যক মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিল তার চেয়ে সাত গুণ বেশি আক্রান্ত হয়েছে জুলাইয়ে।



এরই প্রেক্ষিতে জেলা প্রশাসন ফরিদপুরের পৃষ্ঠপোষকতায় ও জেলা সিভিল সার্জন অফিসের সহায়তায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ ফরিদপুর জেলা শাখা কতৃক আয়োজিত "Fight The Bite" নামক ডেংগু সচেতনতামূলক কর্মসূচী একঝাক তরুন হলুদ স্বেচ্ছাসেবীদের সহায়তায় প্রথম দিনের  কর্মসূচী হয় পুলিশ লাইন হাই স্কুলে


এই কর্মসূচীর মাধ্যমে শিক্ষার্থীদের এডিস মশা ও ডেংগু রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে অবগত করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়।

এই ইভেন্টে ভিবিডি ফরিদপুরের সকল ভলান্টিয়ার সহ উপস্থিত ছিলেন ভিবিডি ফরিদপুরের প্রেসিডেন্ট , জেনারেল সেক্রেটারি ও সিভিল সার্জন অফিসের দুজন প্রতিনিধি।


ভিবিডি ফরিদপুরের প্রেসিডেন্ট শাহিনুর রহমান পান্থ বলেন " ভিবিডির অকুতোভয় ভলান্টিয়াররা সব সময় দেশের যেকোন দুর্যোগ , মহামারী স্বাস্থ্য অবস্থা নিশ্চিতের জন্য সব সময় কাজ করে থাকে। এমন সব ভালো কাজের মধ্যে দিয়ে ভিবিডি ফরিদপুরের ভলান্টিয়াররা সব সময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন"

Tag
আরও খবর



ফরিদপুরে জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত ‌

২৯৯ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে