নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩ পালিত

৩০ জুলাই ২০২৩ খ্রি. পালিত হলো মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩। "মানুষই মুখ্য। মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন, ফরিদপুর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর এর আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়। র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পল্লী কবি জসীমউদ্দীন হলে এসে শেষ হয়। র‍্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জনাব শামীম হোসেন, উপ-পরিচালক, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। এসময় স্বাগত বক্তব্য রাখেন জনাব অমিত দেবনাথ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ফরিদপুর।

উল্লেখ্য যে, এসময় উপস্থিত থাকা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে শপথ বাক্য পাঠ করানো হয়।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন প্রফেসর জনাব মোঃ ফজলুল হক খাঁন, অধ্যক্ষ, সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুর, জনাব প্রশান্ত কুমার সরকার, জেলা মৎস্য কর্মকর্তা, ফরিদপুর, জনাব আব্দুর রাজ্জাক মোল্লা, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফরিদপুর সদর, ফরিদপুরসহ অন্যান্য সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও খবর



ফরিদপুরে জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত ‌

২৯৯ দিন ৩ ঘন্টা ৪৮ মিনিট আগে