নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নেত্রকোণায় কমতে শুরু করেছে বন্যার পানি

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোণায় সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার পূর্বধলা, কলমাকান্দা, দূর্গাপুরে কিছুটা উন্নতি হলেও সদর ও বারহাট্টা উপজেলার নিম্নাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আজ সবকটি নদ-নদীর পানি কমতে শুরু করেছে। নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ বুধবার (৯ অক্টোবর) উপদাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার কংস নদীর পানি জারিয়া পয়েন্টে ৬৪ সেন্টিমিটার, সোমেশ্বরী নদীর পানি দূর্গাপুর পয়েন্টে ২.৪৯ মিটার ও ধনু নদীর পানি খালিয়াজুড়ি পয়েন্টে ১.৬১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে উপদাখালী পানি গতকাল কলমাকান্দা ডাকবাংলো পয়েন্টে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইলেও আজ তা ১০ সেন্টিমিটার কমে ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে বন্যার পানি কমলেও বানভাসি মানুষের দুর্ভোগ বেড়েছে। মানুষের মধ্যে তীব্র খাবার সংকট ও গবাদিপশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। সেই সঙ্গে বন্যার পানিতে কৃষকের আমন ফসল ও পুকুরের মাছ ভেসে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক ও মৎস্য খামারিরা। প্রায় ২৪ হাজার হেক্টর জমির আমন ধান পানিতে নিমজ্জিত রয়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, নেত্রকোণার বিভিন্ন উপজেলায় প্লাবিত হয়েছে অন্তত ২৭টি ইউনিয়নের ১৪০টি গ্রাম। পানিবন্দি হয়েছেন কমপক্ষে ৬৫ হাজার মানুষ। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে ৪৩টি পরিবার। পানিতে তলিয়ে গেছে ২৪ হাজার হেক্টর জমির আমন ধান। ভেসে গেছে ১৪০০ পুকুরের মাছ, যার আনুমানিক ক্ষতি ৭০০ কোটি টাকা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, বন্যা ও জলাবদ্ধতার কারণে বিভিন্ন উপজেলার ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখা হয়েছে।

জেলা প্রশাসন থেকে গতকাল পর্যন্ত ৮০০ প্যাকেট শুকনো খাবার, তিন লাখ টাকা ও ৭০ মেট্রিক টন চাল বিতরণ করা হলেও তা সব এলাকায় পৌঁছেনি বলে অভিযোগ বন্যায় পানিবন্দি মানুষদের।


Tag
আরও খবর

দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩৭ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে


দুর্গাপুরে রেল লাইন

১৩৭ দিন ১৪ ঘন্টা ৩৩ মিনিট আগে


দূর্গাপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

১৩৯ দিন ১৩ ঘন্টা ১৭ মিনিট আগে



মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়...

১৪০ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট আগে



ও আর হ্যাঁ মা, সাথে এও বলো, আমি আছিয়া বলছি...!

৫৬৭ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে