নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাবেক প্যানেল মেয়র নয়নের ৩য় মৃত্যুবার্ষিকী আজ

নীলফামারীর ডোমার পৌরসভার সাবেক প্যানেল মেয়র, বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত এনায়েত হোসেন নয়নের ৩য় মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের ১৩ই ডিসেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরদিন নিজ উপজেলার চিকনমাটি মধ্য ধনীপাড়ায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। প্রয়াত এনায়েত হোসেন নয়ন ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের চিকনমাটি মধ্য ধনীপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত আমিরুল হোসেন বুড়োর ১ম পুত্র। তাঁর ছিল বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। ১৯৮৪ সালে ডোমার উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ১৯৯০ সালে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নির্বাচিত হয়ে সংগঠন দুটোকে সুসংগঠিত করেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাহসী ভূমিকার জন্য তাকে ডোমার উপজেলা ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক করা হয়। এরপর ডোমার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও সহ-সভাপতি নির্বাচিত হন তিনি। মৃত্যু অব্ধি সহ-সভাপতির পদে দায়িত্বরত ছিলেন। সাংস্কৃতিক ক্ষেত্রেও ছিল তার অসাধারণ খ্যাতি। ডোমার নাট্য সমিতির সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দেন নয়ন। ২০০১ সাল থেকে মোট তিনবার ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন তিনি। ছিলেন একজন জনপ্রিয় ও সফল জনপ্রতিনিধি। পৌরসভার প্যানেল মেয়র হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ৩রা ডিসেম্বর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তৎকালীন মন্ত্রী ড. হাছান মাহমুদের বাড়িতে ডোমার উপজেলা আওয়ামী লীগের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলাপচারিতার সময় অসুস্থ্য হয়ে পড়ে গেলে সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি ঘটলে তার আত্মীয়রা ল্যাবএইড হাসপাতালে নিয়ে যান। টানা ১০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১৩ই ডিসেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। পরদিন, ১৪ই ডিসেম্বর তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে জনতার ঢল নামে। জানাজা নামাজে অংশগ্রহণ করতে মুসল্লিদের উপস্থিতিতে মহিলা কলেজ মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। পরে মধ্য ধনীপাড়া স্থ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল নয়নকে।
Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৯ ঘন্টা ৮ মিনিট আগে