নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমার শহরে সড়ক দখলের মহোৎসব, নির্বিকার প্রশাসন

নীলফামারীর ডোমার পৌর শহরে চলছে সড়ক ও ড্রেন দখলের মহোৎসব। বাইপাস সড়ক থাকলেও শহরের ভেতর দিয়ে চালানো হচ্ছে ১০ চাকার ভারী যানবাহন, অথচ নির্বিকার প্রশাসন। রীতিমতো দুর্ঘটনার আশংকা করছেন সাধারণ নাগরিক সহ সচেতন মহল।


মঙ্গলবার (১০ই ডিসেম্বর) সরেজমিনে শহরের শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঢাকা কোচ স্ট্যান্ডে এলাকায় দেখা গেছে, সড়কে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। ড্রেনগুলোও যেন হাতছাড়া হতে বসেছে। ডিবি রোডের ব্যবসায়ী শাহানুর আলম জানান, ঢাকাগামী নৈশকোচগুলো সাধারণত রাত ৮টার পর ছেড়ে যায়। কিন্তু কিছু গাড়ি বিকাল ৪টা থেকে এখানে দাঁড়িয়ে থাকে। বাইপাস সড়ক থাকলেও পাথর বোঝাই ১০/১৮ চাকার ট্রাকগুলো শহরের মধ্যে দিয়ে দ্রুতগতিতে চলাচল করে। এসময় হালকা ও ছোট পরিবহনের জন্য সড়কটি বিপদজনক হয়ে উঠেছে। এরমধ্যে কোচ কাউন্টারগুলোর ব্যবসায়ীরা তাদের সাইনবোর্ড সড়কের উপর রাখায় সড়কগুলো আরও সংকুচিত হয়েছে। এতে যানযট সৃষ্টি সহ অহরহ দুর্ঘটনা ঘটে।


এমনকি সোমবার ট্রাকের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী মৃত্যুবরণ করেছে। এব্যাপারে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক মোঃ গোলাম কুদ্দুস আইয়ুব বলেন, সড়কের উপর থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।প্রায় সকল ড্রেন দখল হয়ে গেছে। ডোমার-চিলাহাটি সড়কের ড্রেনগুলো দখল হয়ে সড়ক চিকন হয়ে গেছে। এছাড়া বৈদ্যুতিক খুটিগুলোও সমস্যা সৃষ্টি করছে। জনপ্রতিনিধিরা ভোটের রাজনীতি করায় তারা ভোট হারানোর ভয়ে উচ্ছেদ অভিযানে আগ্রহী হয় না।  এবিষয়ে ডোমার পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী জানান, মঙ্গলবার (আজ) থেকে বাইপাস সড়ক দিয়ে ভারী যানবাহন পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বণিক সমিতি ও পরিবহন সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে অতিদ্রুত সড়কের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৯ ঘন্টা ৮ মিনিট আগে