নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার-২

নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নে তালা ভেঙে দোকান চুরির ঘটনায় রংপুরের মিঠাপুকুর থেকে আলামত সহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।

চুরির ঘটনায় ভুক্তভোগী দোকানদার মোঃ নুর ইসলামের দায়েরকৃত মামলা হওয়ার পর নীলফামারীর পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম’র দিকনির্দেশনায় ডোমার থানার এসআই রেজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিভিন্ন জেলায় অভিযান চালায় পুলিশ। অবশেষে গত ১৫ই অক্টোবর ভোরে রংপুরের মিঠাপুকুর উপজেলার মাঝগ্রাম মাঠেরহাট থেকে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার চিতুলী পশ্চিমপাড়া এলাকার আজিজুল ইসলামের পুত্র মধু মিয়া (২২) ও একই উপজেলার মাঝগ্রাম খন্দকার পাড়ার সাজু মিয়ার পুত্র সজীব মিয়া (২৩)। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ উন নবী আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের পরদিন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। অন্যান্য আসামি গ্রেপ্তার এবং চোরাই আলামত উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়, গত ২৫শে সেপ্টেম্বর উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পীর সাহেবের হাটে মোঃ নুর ইসলামের মুদি দোকানের তালা ও ক্যাশ বাক্স ভেঙে অজ্ঞাত চোরের দল দোকানের মালপত্র নগদ টাকা, ব্যাংকিং এজেন্ট নগদ, বিকাশ সহ মোবাইল ব্যাংকিং পরিচালনার ৭টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

পরে, দোকানের মালিক ভুক্তভোগী মোঃ নুর ইসলামের অভিযোগের প্রেক্ষিতে ডোমার থানার মামলা-১৫(১০)২৩ দায়ের করা হয়।

আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে