দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল,: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যের ডাক


​ কা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের  সন্ত্রাস, নৈরাজ্য ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে দিনাজপুরে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। 

মঙ্গলবার(২৩জুন) দুপুরে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমনের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

​দুপুরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়, যেখানে তারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টার তীব্র নিন্দা জানান এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

​শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা, জননিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এখন সময়ের দাবি। তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। যা তারা কখনোই সুযোগ পাবে না। দীর্ঘ ১৭ বছর তারা মানুষের উপর যেন অন্যায়, অত্যাচার করেছে স্বৈরশাসক পতনের মধ্য দিয়ে বাংলার   জনগন প্রমাণ করে দিয়েছে যে আমরা কোন অন্যায় বা রক্তচক্ষুকে ভয় করিনা 

​বক্তারা দেশবাসীকে যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য এবং আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।


Tag
আরও খবর