দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার


দিনাজপুরে ৯ বছরের এক শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি তৈরি, অর্থ দাবি এবং পরবর্তীতে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।


শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার তুরাগ থানাধীন উত্তরা বায়তুল মা’মুর জামে মসজিদের সামনে এক যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামি মোঃ রনি (৩০)। তিনি দিনাজপুর জেলার কোতয়ালী থানার বড়বন্দর (নতুনপাড়া) এলাকার বাসিন্দা এবং মোঃ মকছেদ আলীর ছেলে।


র‌্যাব-১৩ (সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প) এবং র‌্যাব-১ (সদর কোম্পানি, উত্তরা) এর একটি আভিযানিক দল যৌথভাবে এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম ৯ বছর বয়সী এক শিশু। সে মাঝেমধ্যে তার বাবার মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহার করতো। এই সুযোগে আসামিরা ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার আশ্রয় নেয় এবং কৌশলে শিশুটির কিছু ছবি নিজেদের মোবাইলে সংরক্ষণ করে। পরবর্তীতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ছবিগুলো এডিট করে আপত্তিকর ও কুরুচিকর ছবিতে রূপান্তর করা হয়।


ছবিগুলো বিকৃত করার পর আসামিরা ভুয়া আইডি থেকে শিশুটির বাবার মেসেঞ্জারে পাঠিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ১৭ মে ২০২৬ তারিখ সকালে ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়।এই ঘটনায় গত ২৪ মে ২০২৬ তারিখে শিশুটির মা মোছাঃ রুবিনা আক্তার (২৮) বাদী হয়ে দিনাজপুর কোতয়ালী থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর অধীনে একটি মামলা (মামলা নং-১০৯) দায়ের করেন।র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেফতারে র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ঢাকা থেকে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।


পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর অপরাধসহ সব ধরনের সামাজিক অপরাধ দমনে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


Tag
আরও খবর