দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত


"দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা" এই বিষয়টিকে সামনে রেখে দিনাজপুরে যথাযথ মর্যাদায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।

 সোমবার(১ জুন) জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি ও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১১টায়( কাঞ্চন ১)আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

আলোচনা সভায় বক্তারা মানবদেহের পুষ্টির চাহিদা পূরণে দুধের অপরিহার্যতার কথা তুলে ধরেন। এবং দুধ উৎপাদনে নারী খামারিদের অগ্রনী ভূমিকা ও দুধ উৎপাদনে নারীদের সফলতার কিছু বাস্তব চিত্র তুলে ধরা হয় আলোচনা সভায়। প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি তার বক্তব্যে বলেন-মেধাবী জাতি গঠনে এবং পুষ্টির অভাব দূর করতে প্রতিদিন দুধ পানের অভ্যাস করা উচিত। বর্তমান সরকার দুগ্ধ খামারিদের নানা প্রণোদনা ও কারিগরি সহায়তা দিচ্ছে, যার ফলে দেশ আজ দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে।

​সভায় স্থানীয় দুগ্ধ খামারিরা অংশ নেন এবং তাদের উৎপাদিত দুধের ন্যায্য মূল্য নিশ্চিত করা ও গো-খাদ্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানান। কর্মকর্তারা খামারিদের আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পরামর্শ দেন।

​​আলোচনা সভা শুরুর আগে সকালের দিকে একটি সচেতনতামূলক র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দিনাজপুর জেলা পুলিশ সুপার জেদান আল মুসা,প্রাণিসম্পদ দপ্তর, দিনাজপুর কার্যালয়ের প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আব্দুর রহিম, প্রাণিসম্পদ দপ্তরের উপপরিচালক ডাঃ মাহফুজা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ ডেইরি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, খামারি এবং গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

​


Tag
আরও খবর